প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগকে নিয়ে কটুক্তি: খালিয়াজুরীতে স্বেচ্ছাসেবক দলের নেতা আটক
সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগকে নিয়ে কটুক্তি করার অভিযোগে নেত্রকোণার খালিয়াজুরী উপজেলার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবকে আটক করেছে পুলিশ।
আটক স্বেচ্ছাসেবক দলের নেতা হচ্ছেন, মোঃ রায়কুল হুসাইন পাঠান। তিনি উপজেলার মেন্দিপুর ইউনিয়নের সাতগাঁও গ্রামের আবুল হোসেইন পাঠানের ছেলে।
খালিয়াজুরী থানার ওসি খায়রুল বাশার জানান, রায়কুল পাঠান গতকাল ফেসবুকের নিজের একাউন্টের টাইম লাইনে মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগকে নিয়ে কটুক্তি করে স্ট্যাটাস দেন।
বিষয়টি ছড়িযে পড়লে স্থানীয়দের মাঝে ক্ষোভ দেখা দেয়। গতকাল রাতে আমাদের নজরে আসার পর আজ ভোরে অভিযান চালিয়ে তাকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। পরে সকাল সোয়া ১০ টার দিকে তাকে থানায় আনা হয়। রাইকুলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। থানায় আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানান তিনি।
এমএসএম / এমএসএম
নেত্রকোণার দুর্গাপুরে জন্ম থেকেই ১৩ বছর বয়স জুয়েলের হার্টে ছিদ্র-চিকিৎসার অভাবে থমকে আছে জীবন
খালিয়াজুরীর হত্যা মামলায় দুই আসামি ময়মনসিংহে আটক
টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক
তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে
সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত
পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার
সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি
দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী
কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
Link Copied