সংকট দুরীকরণে উপকূলে লবণাক্ত এলাকায় সুপেয় পানির প্ল্যান্ট উদ্বোধন
উপকূলীয় অঞ্চল খুলনার কয়রায় লবণাক্ত এলাকায় বিশুদ্ধ খাবার পানির সংকট দূর করতে লবণাক্ত পানিকে সুপেয় পানিতে রুপান্তরিত করতে বিশুদ্ধিকরণ প্ল্যান্ট স্থাপন করা হয়েছে।জলবায়ু ও ভুতাত্ত্বিক জটিলতার বিবেচনায় একটি বিশেষ ও ব্যতিক্রমধর্মী পদ্ধতিতে প্রবাহ প্রকল্পের মাধ্যমে নিরাপদ খাবার পানির প্ল্যান্ট তৈরি করা হয়েছে। এই পানির প্ল্যান্টের মাধ্যমে এলাকার প্রায় ২ থেকে ৩শ পরিবার বিশুদ্ধ পানি পাবে বলে আশা করা হচ্ছে।
শুক্রবার (১৮ আগস্ট ) দুপুরে কয়রা উপজেলার ২ নং বাগালী ইউনিয়নের ষোলহালিয়া গ্রামে প্রবাহ প্রকল্পের অর্থায়নে এই নিরাপদ খাবার পানির প্লান্টের উদ্বোধন করেন প্রধান অতিথি খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু।
এসময় তিনি বলেন,অবহেলিতে লবণাক্ত এই জনপদের মানুষের জন্য আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। স্বাধীনতার স্বপক্ষের শক্তি বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর কয়রা-পাইকগাছায় ব্যাপক উন্নয়ন হয়েছে। লবণাক্ত এই অঞ্চলে সুপ্রিয় পানির দুর্ভোগ লাঘবে মাননীয় প্রধানমন্ত্রী মমতাময়ী জননেত্রী শেখ হাসিনা ইতিমধ্যে এই অঞ্চলের বিশুদ্ধ খাবার পানির নিশ্চিত করা জন্য ৩৫ কোটি টাকা উপরে একটি বিশেষ প্রকল্প দিয়েছেন।এছাড়া সরকারী, বেসরকারী সংস্থা বিশুদ্ধ খাবার পানি নিশ্চিত করার জন্য কাজ অব্যাহত রয়েছে। এলাকার মানুষ এখন শান্তিতে রয়েছে । উদ্বোধন করা প্ল্যান্ট এই এলাকার মানুষের সুস্বাস্থ্য রক্ষায় ভূমিকা রাখবে বলে উল্লেখ করে তিনি আরও বলেন, প্রবাহ প্রকল্পে যে নিরাপদ খাবার পানির প্ল্যান্ট স্থাপন করা হয়েছে তা সত্যিই প্রশংসনীয় উদ্যোগ।তবে এই প্ল্যান্ট যাতে সঠিকভাবে ব্যবহার করা হয় এবং রক্ষণাবেক্ষণ করা হয় সেজন্য এলাকার সবার দায়িত্ব রয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র আইন প্রণেতা ড্রাফ্টসম্যান এম এম ফজলুর রহমান, প্রবাহ প্রকল্পেন প্রতিনিধি আরাফাত হুদা জায়গীরদার, অর্পি হাওলাদার, ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ গাজী, আওয়ামিলীগে যুগ্ম সাধারন সম্পাদক জাফরুল ইসলাম পাড়, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক দিদারুল ইসলাম, উপাধ্যক্ষ নজরুল ইসলাম, যুবলীগ নেতা এ্যাড. আরাফাত হোসেন, আলমগীর হোসেন , স্বেচ্ছাসেবক লীগ নেতা আক্তারুল ইসলাম, জেড এম হুমায়ুন কবির নিউটনসহ আওয়ামীলীগ,সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন
Link Copied