ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

কয়রায় আ’লীগের উদ্যোগে শেখ কামালের জন্মদিন পালন


সম্রাট, কয়রা photo সম্রাট, কয়রা
প্রকাশিত: ৫-৮-২০২১ দুপুর ৩:৩৯
খুলনার কয়রায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, ক্রীড়া সংগঠক বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কয়রা উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী-অঙ্গ সংগঠনের উদ্যোগে বৃহস্পতিবার (৫ আগস্ট) সকাল ১০টায় কয়রা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্য‍ালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম মোহসিন রেজার সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার সরদারের পরিচালনায় দিবসটি পালন করা হয়।
 
এ সময় উপস্থিত ছিলেন- খুলনা জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাড. কেরামত আলী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাস্টার কফিল উদ্দিন, খগেন্দ্রনাথ মণ্ডল, আওয়ামী লীগ নেতা অধ্যাক্ষ আদ্রিশ আদিত্য মণ্ডল, সাত্তার মাস্টার, এসএম ইব্রাহিম, মাস্টার খয়রুল আলম, সরদার নূরুল ইসলাম কোম্পানী, আব্দুস সামাদ গাজী, এসএম জিয়াদ আলী, নির্মল দাস, জিয়াউর রহমান জুয়েল, শ্রমিক লীগের সভাপতি মাস্টার আব্দুল হালিম, যুবলীগ নেতা ইমদাদুল হক টিটু, মেজবাহ উদ্দিন মাছুম, অ্যাড. আরাফাত হোসেন, শাহাবাজ হোসেন টেক্কা, ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম টিংকু, কৃষক লীগের যুগ্ম-আহ্বায়ক প্রভাষক শাহাবাজ হোসেনসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
 
পরে তার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার