জনগণের প্রতি বিএনপির কোনো দায়বদ্ধতা নেই: নানক
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, বিএনপির জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা নেই। আওয়ামী লীগ যেকোনো দুর্যোগে ও মানুষের বিপদে সবসময় পাশে দাঁড়ায়।
শনিবার (১৯ আগস্ট) দুপুরে রাজধানীর ধানমন্ডি রবীন্দ্র সরোবর এলাকায় ডেঙ্গু প্রতিরোধ আয়োজিত এক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জাহাঙ্গীর কবির নানক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো করোনা ও বন্যা মোকাবিলায় ঝাপিয়ে পড়েছিল। এবার আমরা ডেঙ্গুর ভয়াবহতা মোকাবিলায় জনগণের পাশে দাঁড়িয়েছি।
দেশে ডেঙ্গুর ভয়াবহতার মধ্যেও বিএনপি জনগণের পাশে নেই বলে মন্তব্য করেন আওয়ামী লীগের এই কেন্দ্রীয় নেতা। তিনি আরও বলেন, এ কারণেই তারা করোনা মহামারির সময়ে নিশ্চুপ ছিল। সে সময় তারা সরকার ও প্রধানমন্ত্রীর কার্যক্রমের সমালোচনা করেছিলো।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সভাপতিত্ব করেন প্রাণ গোপাল দত্ত।
এমএসএম / এমএসএম
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন
বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।
ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত
অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম
রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ
ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান
আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন
র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত
রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা
উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন