ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

বেপরোয়া হয়ে উঠেছে গরু চোর সিন্ডিকেট


হোসেন বক্ত, কমলগঞ্জ photo হোসেন বক্ত, কমলগঞ্জ
প্রকাশিত: ১৯-৮-২০২৩ দুপুর ৩:১৫

কমলগঞ্জে বেপরোয়া হয়ে উঠেছে গরু চোরেরা। তাদের আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকার মানুষ। প্রায়  প্রতিরাতেই কোনো না কোনো এলাকায় হানা দিচ্ছে সংঘবদ্ধ চোরের দল। গত ১৭/০৮/২৩ তারিখ বৃহস্পতিবার  মধ্য রাতে, বীর মুক্তিযোদ্ধা, আব্দুল বাছির মাস্টারের তিনটি গরু চুরি হয় এ বিষয়ে তিনি থানায় একটি জি ডি করেন। এলকা সূত্রে জানা যায়। গত কয়েক মাসে অনেক গরু চুরি হয়েছে বিভিন্ন এলাকা থেকে। ধারণা করা হচ্ছে, কমলগঞ্জের বিভিন্ন এলাকা থেকে গভীর রাতে গোয়াল ঘর থেকে গরু চুরি করে নম্বরবিহীন ট্রাক, পিকাপ, সিএনজিতে উঠিয়ে নিয়ে যায় চোরেরা। আর এসব ঘটনায় খুব কম সংখ্যক মামলা হয় থানায়।  অনেক ক্ষেত্রে ক্ষতিগ্রস্তরা প্রতিকার পাবেন না এ আশংকা  পুলিশের কাছে থানায় অভিযোগও দেন না। ফলে চোরের দল পার পেয়ে যাচ্ছে নির্বিঘ্নে। পুলিশের  রাত্রি কালীন টহল  থাকার পরও চুরি ঠেকানো যাচ্ছে না। সংঘবদ্ধ চোরের দল নানা কৌশলে চুরি করে যাচ্ছে। যাদের গরু আছে তারা রাত জেগে পাহারা দেয়। অনেক কৃষি নির্ভর পরিবারগুলো গরু দিয়ে চাষাবাদ করে জীবিকা নির্বাহ করে। আর গরু চোরেরা যখন এসব মূল্যবান গরু চুরি করে নিয়ে যায় তখন হতদরিদ্র এসব পরিবারগুলো নিঃস্ব হয়ে পড়ে। রাতের বেলায় যেসব সড়কে আলো থাকে না কিংবা অনেকটা নির্জন ও সড়ক যোগাযোগ ব্যবস্থা বেশি উন্নত নয়,  বিশেষ করে সে সব এলাকায় চুরির ঘটনা বেশি ঘটছে। ক্ষতিগ্রস্ত একাধিক ব্যক্তি জানান, গরুর ঘর থেকে রশি কেটে অথবা খুলে গরু গাড়িতে তুলে নিয়ে যায়। গত কয়েক মাস ধরে কমলগঞ্জের ৮ নং মাধবপুর  ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে অনেক গরু চুরি হয়েছে বলে জানা যায়।  এদের মধ্যে যে সমস্ত গ্রামে বেশি চুরি হচ্ছে, মাধবপুর ইউনিয়নের গ্রাম গুলো,  লংগুরপার,ভান্ডারীগাও, শিববাজার,পারুয়াবিল,পাএখলা চা বাগান এসব গ্রাম থেকে অনেক গরু চুরি হচ্ছে বলে জানা যায়। গরু চুরি বেড়ে যাওয়া প্রসঙ্গে, কমলগঞ্জ  থানার অফিসার ইনচার্জ সঞ্চয় চক্রবর্তীর কাছে জানতে চাইলে তিনি বলেন, কমলগঞ্জ থানার মুন্সি বাজার এলাকা থেকে  একটি গরু সহ একজনকে আটক করেছে কমলগঞ্জ থানা পুলিশ জিজ্ঞাসাবাদ চলছে আসল রহস্য বেরিয়ে আসবে।

এমএসএম / এমএসএম

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা

২০ হাজার টাকা পুঁজিতে মুড়ি বিক্রি শুরু, এখন মাসে বিক্রি ৩ লাখ টাকা

পাঁচবিবির খাসবাগুড়ী ফকিপাড়া মাহফিলে মেয়র প্রার্থী শামীম হোসেনের ৩০ হাজার টাকার সহায়তা প্রদান

কালিয়ায় বিআরডিবির ঋণ আদায়ে দুর্ণীতি ও স্বেচ্ছাচারিতায় হয়রানির শিকার ভুক্তভোগীদের ইউএনও’র কাছে অভিযোগ

সোনারগাঁয়ে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কর্মসূচি

রায়গঞ্জে বিনামূল্যে চক্ষুসেবা পেলেন ৪ শতাধিক রোগী

কুষ্টিয়ায় এমপির বাড়িতে অগ্নিসংযোগ ও শ্রীমঙ্গলে ছাত্রনেতার উপর হামলার প্রতিবাদে পিরোজপুরে এনসিপির বিক্ষোভ ও মানববন্ধন

বিশ্ব ডায়াবেটিস দিবসে অভয়নগরে রোটারী ক্লাবের র‌্যালি ও আলোচনা সভা