যুদ্ধে জড়িত জেনারেলদের সঙ্গে হঠাৎ পুতিনের বৈঠক
ইউক্রেন যুদ্ধে দায়িত্বরত সশস্ত্র বাহিনীর শীর্ষ জেনারেলদের সঙ্গে বৈঠক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিনের পক্ষ থেকে শনিবার (১৯ আগস্ট) এ তথ্য জানানো হয়েছে।
পুতিন এমন সময় জেনারেলদের সঙ্গে বৈঠক করলেন যখন ইউক্রেন দাবি করছে দক্ষিণপূর্বাঞ্চলে পাল্টা আক্রমণে তারা কিছু সাফল্য পেয়েছে।
জেনারেলদের সঙ্গে পুতিনের বৈঠকের ব্যাপারে ক্রেমলিন এক বিবৃতিতে বলেছে, ‘রোস্তোভ-অন-ডনে অবস্থিত বিশেষ সামরিক অভিযানের হেডকোয়ার্টারে একটি বৈঠক করেছেন ভ্লাদিমির পুতিন।’
২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি পুতিনের নির্দেশে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক হামলা চালায় রুশ সেনারা। তারা এটিকে বিশেষ সামরিক অভিযান হিসেবে অভিহিত করে থাকে।
বিবৃতিতে ক্রেমলিন আরও জানিয়েছে, পুতিন ইউক্রেনে মস্কোর বিশেষ সামরিক অভিযানের সর্বাধিনায়ক সেনাপ্রধান ভেলারি গেরাসিমোভসহ অন্যান্য সেনা কর্মকর্তাদের কাছ থেকে তথ্য শোনেন।
রুশ প্রেসিডেন্টের দপ্তর বৈঠকের ব্যাপারে এরচেয়ে বেশি তথ্য আর দেয়নি। এছাড়া বৈঠকের বিস্তারিত কিছুও জানায়নি।
পুতিনের সঙ্গে শীর্ষ জেনারেলদের কখন বৈঠক হয়েছে সে বিষয়টিও নিশ্চিত নয়। তবে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরআইএতে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যাচ্ছে সেনাপ্রধান গেরাসিমোভ সন্ধ্যা বা রাতের কোনো একটা সময়ে পুতিনকে অভ্যর্থনা জানাচ্ছেন এবং স্বল্পসময়ের জন্য হাত মিলিয়ে তাকে ভবনের ভেতর নিয়ে যাচ্ছেন।
সেনাপ্রধান গেরাসিমোভকে গত কয়েক মাস ধরে খুব বেশি জনসম্মুখে দেখা যাচ্ছে না। গত জুনে ভাড়াটে সেনাবাহিনী ওয়াগনার গ্রুপ যখন বিদ্রোহ করে— তখন ওয়াগনার প্রধান ইয়েভগিনি প্রিগোজিন গেরাসিমোভের পদত্যাগ দাবি করেছিলেন।
রোস্তোভ-অন-ডন ইউক্রেন সীমান্ত থেকে মাত্র ১০০ কিলোমিটার দূরে অবস্থিত। এটি রাশিয়ার সাউদার্ন মিলিটারি কমান্ডের হেডকোয়ার্টার। এই সাউদার্ন মিলিটারি কমান্ডের সেনারাই ইউক্রেনে যুদ্ধ করছে।
সূত্র: রয়টার্স
এমএসএম / এমএসএম
দিল্লিতে হাসিনার গণমাধ্যমে ভাষণ নিয়ে যা বলছে ভারত
রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় একদিনে নিহত ২৬
ইরানের সঙ্গে নতুন করে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প
জলবায়ু পরিবর্তনে হিমালয়ে বাড়ছে মানুষ ও চিতাবাঘ সংঘাত
পেরুতে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত
শর্ত সাপেক্ষে ইরানে হামলা বাতিল ঘোষণা ট্রাম্পের
দেশ ছাড়তে প্রস্তুতি নিন, মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জরুরি নির্দেশনা
সাংবাদিকতা ছেড়ে পর্নতারকা
৪.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইতালি
এল নিনোর ভয়াবহ প্রভাব নিয়ে জাতিসংঘের সতর্কবার্তা
ভারতে শেখ হাসিনাকে রাজনৈতিক কর্মসূচির সুযোগ দেওয়া হয়নি
বেলুচিস্তানে কয়লা খনিতে বিস্ফোরণে ৩৪ জন নিহত, ৮ নিখোঁজ