ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

মসজিদে কুরআন মাথায় নিয়ে শপথ করে প্রেমিকাকে ভিডিও প্রেরণ, দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ১৫


শান্তিগঞ্জ প্রতিনিধি photo শান্তিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৯-৮-২০২৩ দুপুর ৩:৫২
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের সিচনি (সৈদপুর) গ্রামে মসজিদে ডুকে মাথায় কুরআন নিয়ে শপথ করে ভিডিও করে প্রেমিকাকে প্রেরণ নিয়ে মসজিদ কমিটি ও প্রতিপক্ষের সংঘর্ষে উভয়পক্ষের ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। 
 
শনিবার সকাল ১০ টায় সিচনি এলাকার জগন্নাথপুর- সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে দুই পক্ষের দফায় দফায়  সংঘর্ষে নারীসহ ১৫ জন আহত হন। আহতরা হলেন উভয়পক্ষের জুনাব আলী (৬০), আবিদ আলী, লিলতেরা বিবি (৫৫), তৈমুছ আলী (৪৫), আব্দুর রহমান (৫৫), মিল্লাদ (২০), আহমদ আলী (৪১), সাঞ্জব আলী (৩৩), রবিউল ইসলাম (২৫), লাহিন(২২), আরিফুল হক (৪৫) সহ আরও কয়েকজন। সবাই এখন হাসপাতালে চিকিৎসাধীন৷ 
 
এলাকাবাসী সুত্রে জানা যায়, কয়েকদিন আগে সৌদি প্রবাসী প্রেমিকা আফসানাকে বিশ্বাস করাতে মসজিদে ডুকে কুরআন শরীফ মাথায় নিয়ে কসম করে ভিডিও পাঠান আহমদ জামান (৪০) নামের মসজিদের এক ক্যাশিয়ার। এরপর তাদের মধ্যে সম্পর্কের ফাটল দেখা দিলে এলাকার সালিস ব্যক্তিদের কাছে ওই ভিডিও পাঠান তরুণী। ভিডিও দেখার পর এলাকাবাসী ওই যুবককে জিজ্ঞেস করতে গেলে সমস্যা বাড়ে৷ এলাকাবাসী জড়ো হয়ে মসজিদে ভিডিও করা ঠিক কিনা, ইসলাম সমর্থন করে কিনা একজন আলিমের কাছে যেতে চাইলেই বাদে বিপত্তি৷ এক পর্যায়ে মসজিদ কমিটিসজ দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি জেরে দফায় দফায় সংঘর্ঘ হলে নারীসহ উভয়পক্ষের ১৫ জন আহত হন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 
 
এ ব্যাপারে ঘটনাস্থলে থাকা শান্তিগঞ্জ থানার এসআই নাজমুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এখন এলাকা শান্ত আছে৷ শান্তিগঞ্জে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

জাপান প্রবাসী হিন্দু নারীর সাথে প্রতারণা ও অর্থ আত্মসাৎ: বিচার চেয়ে সংবাদ সম্মেলন

রহমতপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য পদে প্রার্থী হতে চান তোফাজ্জল হোসেন খান

‘বুকে হাত দিয়ে বলুন, কোনো ইলিশ ধরব না’ : জেলেদের প্রতি মৎস্যমন্ত্রীর আহ্বান

ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে মতবিনিময় সভা

টঙ্গী বাজারের উন্নয়নে ওলামা-মাশায়েখ ও ব্যবসায়ীদের সঙ্গে গাসিক প্রশাসকের মতবিনিময়, উদ্বোধন করলেন সড়ক

আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ও শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

গোপালগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নির্ভুলতার ওপর গুরুত্বারোপ এমপি বাবরের

শালিখায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি,আলোচনা সভা ও অগ্নিনির্বাপণ মহড়া

মেঘনায় ইলিশ শিকারের দায়ে ২৪ জেলের কারাদন্ড

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি