ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

গাজীপুরে জয়দেবপুর বাজারে ইলেকট্রনিক্সের দোকানে চুরি


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ১৯-৮-২০২৩ বিকাল ৫:৮
গাজীপুরে জয়দেবপুর বাজারের একটি ইলেকট্রনিক্সের দোকানে চুরির ঘটনা ঘটেছে। এসময় চোর চক্র ওই দোকান থেকে ১৫টি ফ্যান, ক্যাবল তার, সার্কিট ব্রেকার, আইপিএস বেটারি ও নগদ ৪৬ হাজার টাকা লুট করে নিয়ে যায়।
 
শুক্রবার দিবাগত রাতে জয়দেবপুর হলি ল্যাব ডায়াগনস্টিক সেন্টার এর সাথে আরজাদা ট্রেডার্স মার্কেটে এ ঘটনা ঘটে।
 
দোকান মালিক আলহাজ্ব হাবিবুর রহমান ভূঁইয়া জানান, এখন গ্রীষ্মকাল চলায় দোকানে মালামাল উঠানো হয়েছে। তাই অন্যান্য জিনিসের তুলনায় সিলিং ফ্যান, সার্কিট ব্রেকার, ক্যাবল তার ও আইপিএসের ব্যাটারি দোকানে ছিলো বেশী। শুক্রবার রাত ১০ টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে চলে যাই। সকালে কর্মচারী দোকান খুলতে এসে দেখেন ভেতরের মালামাল এলোমেলো ভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। পরে ভেতরে ঢুলে দেখেন ভেতরের অনেক মালামাল নেই এবং টয়লেটের ভেন্টিলেটর ভাঙ্গা। পরে তাৎক্ষণিক আমাকে ফোন দিয়ে জানালে আমি এসে থানায় অবগত করেছি।
 
তিনি জানান, তার দোকান থেকে ১৫টি ফ্যান, ক্যাবল তার, সার্কিট ব্রেকার, আইপিএস বেটারি চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। চুরি যাওয়া পণ্যের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ২৫ হাজার টাকা। আর ড্রয়ার ভেঙ্গে ক্যাশ থেকে নগদ ৪৬ হাজার টাকা চুরি করে নিয়ে যায়।
 
খবর পেয়ে সকালে সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এসআই মনিরুজ্জামান জানান, সকালে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এছাড়া নাইটগার্ডদের সাথেও কথা হয়েছে। এ বিষয়ে একটি অভিযোগ দেওয়া হয়েছে। আমরা তদন্ত করে যথাযথ ব্যবস্থা নিবো।

এমএসএম / এমএসএম

মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা

ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২

বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার

কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়

বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার

ত্রিশালে দোয়া মাহফিল

শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা