শান্তিগঞ্জে হাইব্রিড লাউয়ের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি
সারা বাংলায় লাউ একটি জনপ্রিয় সবজি। এটি শীতকালীন সবজি হলেও বর্তমান সময় বছর জুড়েই এর চাষ হচ্ছে। সুনামগঞ্জের শান্তিগঞ্জে প্রথম বারের মতো বানিজ্যিকভাবে ৩ জাতের হাইব্রিড লাউ চাষ করে সফল হয়েছেন কৃষক আব্দুল আজিজ৷ এখন মাচায় মাচায় ঝুলছে লাউ আর লাউ। যেদিকে চোখ যায় কেবল লাউয়েরই ছড়াছড়ি। লাউয়ের ভালো ফলন দেখে এ জাতের লাউ চাষে অন্যান্য চাষিদেরও আগ্রহ বেড়েছে৷ অন্যদিকে স্বল্প জমিতে অধিক হারে লাউয়ের চাষ করতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন চাষি আব্দুল আজিজ।
জানা যায়, আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় বিভিন্ন সময় কৃষকদেরকে প্রশিক্ষণের মাধ্যমে অনাবাদি জমিকে চাষাবাদের আওতায় নিয়ে আসার জন্য উদ্ভুদ্ধ করেছে কৃষি বিভাগ৷ এরই ধারাবাহিকতায় শান্তিগঞ্জ কৃষি বিভাগের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো: উমায়েদ নূরের নিরলস প্রচেষ্টা, সার্বক্ষণিক তদারকি ও পরামর্শে অনেকটা চ্যালেঞ্জ নিয়ে প্রথমবারের মত কৃষক আব্দুল আজিজ তার ৪০ শতক জমিতে বানিজ্যিকভাবে গ্রীষ্মকালীন হাইব্রিড জাতের লাউ নবাব, ডায়না ও ময়না চাষ করে সফল হয়েছেন৷ অল্পদিনের মধ্যেই লাউয়ের বাম্পার ফলনে তার মুখে এখন রাজ্য জয়ের হাসি৷
কথা হলে উচ্ছাস প্রকাশ করে কৃষক আব্দুল আজিজ বলেন, আমাদের এলাকায় যে কৃষি অফিসার দায়িত্বে আছেন উনার কথায় আমি সাহস নিয়ে লাউ চাষ শুরু করি। আমি যখনি সমস্যায় পড়েছি উনাকে কল করার মাত্রই চলে আসেন।এ পর্যন্ত ৩০-৩৫ হাজার টাকা খরচ হয়েছে। মাত্র ৫৫-৬০ দিনে ফল আসছে। আল্লাহর রহমতে সব কিছু ঠিকঠাক থাকলে কমপক্ষে ১ লাখ টাকা লাভ হবে।
এই ব্লকের দায়িত্বে থাকা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো: উমায়েদ নূর বলেন, এই অঞ্চলে আব্দুল আজিজ লাউ চাষে দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার দেখাদেখি অনেকেই লাউ চাষের প্রতি আগ্রহী হয়ে উঠেছেন। প্রথবারের মতো হওয়ায় অনেকটা চ্যালেঞ্জ নিয়ে কাজটা করতে হয়েছে।
এ ব্যাপারে শান্তিগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার সোহায়েল আহমেদ বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় হাইব্রিড জাতের লাউয়ের বাম্পার ফলন হয়েছে। উপজেলায় প্রথমবারের মতো বানিজ্যিকভাবে চাষাবাদ হওয়ায় কৃষি বিভাগ আব্দুল আজিজকে সার্বক্ষণিক সহযোগিতা করেছে৷ লাউ চাষ অল্প খরচে অধিক লাভজনক বলে কৃষকদের লাউ চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে। আমরা আশাবাদী আগামী বছর লাউ চাষের পরিমাণ আরও বৃদ্ধি পাবে।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
জাপান প্রবাসী হিন্দু নারীর সাথে প্রতারণা ও অর্থ আত্মসাৎ: বিচার চেয়ে সংবাদ সম্মেলন
রহমতপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য পদে প্রার্থী হতে চান তোফাজ্জল হোসেন খান
‘বুকে হাত দিয়ে বলুন, কোনো ইলিশ ধরব না’ : জেলেদের প্রতি মৎস্যমন্ত্রীর আহ্বান
ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে মতবিনিময় সভা
টঙ্গী বাজারের উন্নয়নে ওলামা-মাশায়েখ ও ব্যবসায়ীদের সঙ্গে গাসিক প্রশাসকের মতবিনিময়, উদ্বোধন করলেন সড়ক
আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ও শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোপালগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নির্ভুলতার ওপর গুরুত্বারোপ এমপি বাবরের
শালিখায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র্যালি,আলোচনা সভা ও অগ্নিনির্বাপণ মহড়া
মেঘনায় ইলিশ শিকারের দায়ে ২৪ জেলের কারাদন্ড
সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি
Link Copied