ভোলায় সাঈদীকে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় ছাত্রলীগের ৪ নেতাকর্মী বহিষ্কার
দেলাওয়ার হোসাইন সাঈদীকে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় ভোলা জেলার দৌলতখান উপজেলা ছাত্রলীগের ৪ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (১৯ আগস্ট) রাত ৯:৩০ মিনিটে ভোলা জেলা ছাত্রলীগের সভাপতি রায়হান আহমেদ ও সাধারণ সম্পাদক হাসিব মাহমুদ হিমেল এর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে ৪ জনকে উক্ত পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
বহিষ্কার করা ছাত্রলীগের নেতাকর্মীরা হলেন, দৌলতখান উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি নাবিউর রহমান রাফি, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মেহেরাব হোসেন মিরাজ , উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাশরাফি চৌধুরী, উপজেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক রফিকুল ইসলাম রাজ।
উপজেলা ছাত্রলীগের একটি বিশ্বস্ত সূত্র জানা যায়, দেলাওয়ার হোসাইন সাঈদী ছিলেন আদালতের রায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত চিহ্নিত যুদ্ধাপরাধী। তার মৃত্যুর পর অভিযুক্ত নেতাকর্মীরা ফেসবুকে পোস্ট দিয়েছেন। যা বাংলাদেশ ছাত্রলীগের সংগঠননীতি ও আদর্শ পরিপন্থি কাজ। তাই তাদের বাংলাদেশ ছাত্রলীগ দৌলতখান উপজেলা শাখা থেকে বহিষ্কার করা হয়েছে।
জেলা ছাত্রলীগের সভাপতি রায়হান আহমেদ বলেন, সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে উপজেলা ছাত্রলীগের ওই চারজনকে অব্যাহতি দেওয়া হয়েছে। রায়হান আহমেদ আরও বলেন, বাংলাদেশ ছাত্রলীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া অসাম্প্রদায়িক চেতনা বহন করা একটি সংগঠন। এই সংগঠনে নীতি-আদর্শ ভুলে নৈতিক অবক্ষয় হওয়া কারও স্থান নেই।
এমএসএম / এমএসএম
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান
কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়
Link Copied