ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

জাতীয় শোক দিবস উপলক্ষে সোনাতনী ইউনিয়ন আ’লীগের আলোচনা সভা অনুষ্ঠিত


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ২০-৮-২০২৩ দুপুর ৩:২৫

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সিরাজগঞ্জর শাজাদপুর উজেলার সোনাতনী ইউনিয়ন আ’লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ দিন সোনাতনী ইউনিয়নের বানতিয়ার হাই স্কুল মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও সিরাজগঞ্জ- ৬ শাহজাদপুর আসনের জাতীয় সংসদ সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা। এসময় তিনি তাঁর বক্তব্যের শুরুতে বাংলাদেশের স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট নিহত তাঁর পরিবারের সকল সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি বলেন- বাঙ্গালী জাতির প্রতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছিল অকৃত্তিম ভালোবাসা ও বিশ্বাস। বঙ্গবন্ধু সারাজীবন দেশের জন্য দিয়ে গেছেন। সেই বঙ্গবন্ধুকে সপরিবারে জীবন দিতে হলো। এর চেয়ে কলঙ্কময় অধ্যায় আর কিছু নেই। সোনাতনী ইউপি চেয়ারম্যান লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রফিকুল ইসলাম বাবলা, সাইফুল, সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদ, আব্দুল ওয়াদুদ, আওয়ামী লীগের আন্তর্জাতিক বিয়ক উপকমিটির সদস্য সুমগ্ন করিম, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কবির ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মনিরুল গনি চৌধুরী শুভ্র, সদস্য মো. শামসুল আলম, ইলিমগীর মাসুদ জেম, বেল্লাল হোসেন, কেএম নাসির উদ্দিন, সোনাতনী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আয়াজ আলী, সোনাতনী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মর্তুজ আলী, পৌর যুবলীগের আহ্বায়ক মাসুদুল হক মাসুদ, কৃষক লীগের সভাপতি শরিফুল ইসলাম মনি, স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি ফারুক হাসান কাহার, সাধারণ সম্পাদক নিয়ন মাহমুদ, কলেজ ছাত্রলীগের সভাপতি হুমায়ুন আহমেদ প্রতিক, সাধারণ সম্পাদক শায়মন আহমেদ শাহীন প্রমুখ। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারসহ ১৯৭৫ সালের ১৫ই আগস্ট নিহত সকল শহীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে ও বঙ্গবন্ধুর পরিবারের জীবিত সদস্যদের দীর্ঘায়ু কামনা করে এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে দেশের অব্যাহত উন্নয়ন অগ্রযাত্রা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

এমএসএম / এমএসএম

ঘোড়াঘাটে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে জনসচেতনতামূলক সভা

মান্দায় পানিবন্দি ২৫০ পরিবারের পাশে 'ডার্মা ফ্যামিলি ফাউন্ডেশন'

বরগুনায় ৫০ টি দোকান অগ্নিকাণ্ডে পুড়ে ছাই

খেলনা গাড়িতে লুকানো ছিল ১২ হাজার ইয়াবা, রায়গঞ্জে বাসযাত্রী গ্রেপ্তার

মাদারীপুরে প্রধানমন্ত্রীর বহরে ইট নিক্ষেপের খবর গুজব, চাকা থেকে ছিটকে আসা টুকরো বলছে পুলিশ

ঘোড়াঘাটে অবহেলায় অযত্নে নষ্ট হচ্ছে সাড়ে ৫০০ বছরের পুরনো সুরা মসজিদ

‎নবাবগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

চন্দনাইশে বিএনপির নেতার ত্রাণ সামগ্রী বিতরণ

উশৃঙ্খল যুবকরা এখন বাংলাদেশে আইসা ক্ষমতায় বসেছে- নাসীরুদ্দীন পাটওয়ারী

ভূরুঙ্গামারীতে কৃষকের রোপণ করা ধানের চারা নষ্ট করে ফেলেছে দুর্বৃত্তরা

আত্রাইয়ে নদ-নদীতে পানি বৃদ্ধি, জেলেদের মাছ শিকারের ধুম

রেলের অবিক্রিত আসনের টাকা কার পকেটে?

পলাশবাড়ীর আলোচিত হরিদাস চন্দ্র তরনী দাস গ্রেপ্তার