বাহুবলে রাস্তায় রাস্তায় জনভোগান্তি
হবিগঞ্জের বাহুবলে যোগাযোগব্যবস্থা খুবই নাজুক। ঢাকা-সিলেট মহাসড়ক ছাড়া উপজেলা সদরের প্রবেশপথ সহ গুরুত্বপূর্ণ সবকটি জনবহুল রাস্তাঘাটে জনচলাচল অনুপযোগী হয়ে পড়েছে। এমনকি, যানবাহনও চলাচল করতে পারছেনা। এছাড়া ভেঙ্গে যাওয়া বড়বড় গর্তের রাস্তায় জনভোগান্তি যেন নিত্যকার হয়ে দাঁড়িয়েছে।
সরজমিন দেখা যায়, উপজেলার উপর দিয়ে বয়ে গেছে ঢাকা-সিলেট মহাসড়ক। এ উপজেলায় রয়েছে ৭টি ইউনিয়ন। জেলা সদরের সন্নিকটে অবস্থিত অবহেলিত উপজেলার নাম বাহুবল। যদিও গ্যাস, রাবার ও চা সহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে ভরপুর তবুও যোগাযোগব্যবস্থার উন্নতি নিয়ে জনমনে নানান প্রশ্ন সৃষ্টি হচ্ছে। স্নানঘাটের ইন্দ্রজিত নামে এক ব্যবসায়ী জানান,ফতেহপুর গ্রামের পাশে স্নানঘাট রাস্তায় ভাঙ্গনের কারনে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। মহিষদুলং গ্রামের মুসাহিদ নামে এক ব্যক্তি জানান,ডুবাঐ টু ফতেহপুর রাস্তা যেন মরণপথে পরিণত হয়েছে। গোলগাও গ্রামের কাজল নামে এক ব্যক্তি জানান,ডুবাঐ গোলগাঁও রাস্তায় জনচলাচলে ভোগান্তির শেষ নেই। পথচলায় চরম ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। এছাড়া গ্রামের প্রতিটি রাস্তার একইধরন। আফজল নামে বাহুবল বাজারের জনৈক ব্যবসায়ীর মতে,হামিদনগর থেকে শুরু করে হাসপাতাল গেইট পর্যন্ত রাস্তার করুণ দশা। এসব রাস্তা দেখার যেন কেউ নেই? রশিদপুরের আলী নামে অপর এক ব্যক্তি জানান,রশিদপুর টু বাহুবলের রাস্তায় যেকোন সময় প্রাণহানীর ঘটনা ঘটতে পারে। প্রাপ্ত তথ্যমতে, উপজেলার গ্রামীণ রাস্তার অবস্থা আরও নাজুক। প্রতিনিয়ত জনসাধারণ মানুষেরা ভোগান্তির শিকার হলেও ভোগান্তির দুর্গতি কবে সমাপ্তি হচ্ছে তা অনেকেরই অজানা।
এমএসএম / এমএসএম
দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা
Link Copied