ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

পঞ্চগড়ে মসজিদে নামাজ আদায় বন্ধ করে, জমি দখলের অভিযোগ


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ২০-৮-২০২৩ বিকাল ৬:১১
পঞ্চগড় সদর উপজেলার গলেহাপাড়া দক্ষিণ জামে মসজিদের নামের ওয়াকফকৃত জায়গা অবৈধভাবে দখল করে নামাজ বন্ধের অভিযোগ উঠেছে মতিয়ার রহমান নামের এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে। তিনি ঠাকুরগাঁও এর বালিয়াডাঙ্গী দারুল উলুম দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক।মসজিদের জমির দখল ছেড়ে দিতে ওই শিক্ষককে বললে মসজিদে নামায পড়তে আসা মুসললীদের অকথ্য ভাষায় গালিগালাজ করে মুসুল্লিদের নামাজ বন্ধ করে দেন তিনি। এ ব্যাপারে প্রতিকার চেয়ে কামাত কাজলদিঘী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছে অভিযোগ করেছে মসজিদ পরিচালনা কমিটি।
সরেজমিনে গিয়ে জানা যায়,সদর উপজেলার গলেহাপাড়া দক্ষিণ জামে মসজিদের নামে ৬ শতাংশ জমি রেকর্ডিয়।যেখানে প্রায় ১৮৬০ সাল থেকে মুসল্লিরা নামায পড়ে আসে। জায়গা সংকুলান হওয়ায় প্রায় ৩৮ বছর আগে  এলাকার আব্দুল গণি ১৪ শতক জমি মসজিদের নামে দান করে দেন।তারপর থেকেই সেখানেই নামাজ আদায় করেন এলাকাবাসী ৭৫ টি পরিবার। এলাকাবাসী ৬ শতক জমি ঘেরা দিয়ে রাখলে, ধীরে ধীরে জমিটি আব্দুল গনির ছেলে মাদ্রাসা শিক্ষক মতিয়ার রহমান দখল করে বাড়ি নির্মাণ করেন। এলাকার মুসল্লিরা জমিটি ফেরত চাহিলে তারা মসজিদে দানকৃত ১৪ শতক জমিতে দাবী করেন। এতে কেউ কেউ মসজিদের জমি দাবী করায় সেখানে নামায পড়েন না।আবার কেউ নামায পড়তে গেলে মতিয়ার রহমান তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এতে বিপাকে পড়ে এলাকাবাসী ইউপি চেয়ারম্যানের নিকট প্রতিকার চেয়েছেন।
স্থানীয় আমিনুর রহমান,তোফাজ্জল হোসেন,আব্দুস সালাম,তরিকুল ইসলামসহ একাধিক ব্যক্তি জানান, দীর্ঘদিন ধরে ওই মসজিদে নামায পড়ি,এখন নামায পড়তে গেলে মাদরাসা শিক্ষক মতিয়ার রহমান গালিগালাজ করে।
এ ব্যাপারে মসজিদ কমিটির সভাপতি হকিকুল ইসলাম বলেন, মসজিদের রেকর্ডিয় জমিতে বাড়ি করে মতিয়ার রহমান নামের এক শিক্ষক।এলাকাবাসী ওই জমিতে গেলে তাদের দানকৃত মসজিদের জমি পুনরায় দাবী করেন।
অভিযুক্ত শিক্ষক মতিয়ার রহমান বলেন, যখন জমিতে ঘর নির্মাণের কাজ চলছিল তখন কেউ কিছু জানায়নি।এখন বলতেছে জমিটি মসজিদের আমার বাবা ১৪ শতক জমি মসজিদের নামে দান করা হয়েছে, সেটাতে শুধু আমরা নামায পড়বো, মুসল্লিদের জন্য না।
কামাত কাজলদিঘী ইউনিয়নের চেয়ারম্যান মোঃতোফায়েল আহমেদ বলেন, ঘটনাটি জানিয়েছে তবে এলাকাবাসী লিখিত কোন অভিযোগ করেননি।

এমএসএম / এমএসএম

আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে