ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে অলোয়াতে আলোচনা সভা অনুষ্ঠিত


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ২০-৮-২০২৩ রাত ৮:১৯
১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সারা দেশের ন্যায় টাঙ্গাইলের ভূঞাপুরেও আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২০ আগস্ট) বিকালে উপজেলার অলোয়া ইউনিয়ন আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের উদ্যোগে নিকলা বাজারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির। 
 
গণভোজ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে অলোয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেকের সভাপতিত্বে উপজেলা ছাত্রলীগের সভাপতি অলোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিকের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছা: নার্গিস আক্তার, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য আমিরুল ইসলাম তালুকদার (বিদ্যুৎ), উপজেলা আওয়ামী সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম তালুকদার মোহন, সহ-সভাপতি সৈয়দ মাসুদুল হক টুকু, সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতা।
 
এছাড়াও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান, খন্দকার জাহিদ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, উপজেলা মহিলা আওয়ামী লীগের মহিলা নেত্রী সাদিয়া আক্তার লোপা, উপজেলা কৃষকলীগ নেতা হযরত আলী, ফলদা ইউপি চেয়ারম্যান সাইদুল ইসলাম তালুকদার দুদু, নিকরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মুহাম্মদ আব্দুল মতিন সরকারসহ উপজেলা ও ইউনিয়নের আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত