ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

শান্তিগঞ্জে প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা


শান্তিগঞ্জ প্রতিনিধি photo শান্তিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১-৮-২০২৩ দুপুর ২:৫৫
সুনামগঞ্জের শান্তিগঞ্জে ডুংরিয়া উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম আজাদের অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
 
সোমবার(২১ আগস্ট) সকাল ১০ টায় ডুংরিয়া উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনায় অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এডভোকেট নূর আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের পুত্র ইংল্যান্ড ব্রাকলেস ব্যাংকের এমডি অর্থনীতিবিদ সাদাত মান্নান অভি। স্বাগত বক্তব্য রাখেন বিদায়ী শিক্ষক আবুল কাশেম আজাদ৷ 
 
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাসনাত হোসেন, জেলা পরিষদ সদস্য মনিরুজ্জামান বারী সুজন, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুক মিয়া, ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজে অধ্যক্ষ মদন মোহন রায়, সহকারী প্রধান শিক্ষক আবুল কালাম আযাদ, সালিশ ব্যক্তিত্ব তারিফ মিয়া, আলী হোসেন, শিবপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম শিপন প্রমুখ৷ 
 
এ সময় উপস্থিত ছিলেন, ডুংরিয়া উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য হাফিজুর রহমান, মনোয়ার হোসেন, শিক্ষানুরাগী জাহাঙ্গীর আলম, ডুংরিয়া উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) মাজেদা বেগম, সিনিয়র শিক্ষক সীমা আক্তার, শিমুল রায়, সাবিনা বেগম বারী ও তন্নি তালুকদার প্রমুখ। 

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

জাপান প্রবাসী হিন্দু নারীর সাথে প্রতারণা ও অর্থ আত্মসাৎ: বিচার চেয়ে সংবাদ সম্মেলন

রহমতপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য পদে প্রার্থী হতে চান তোফাজ্জল হোসেন খান

‘বুকে হাত দিয়ে বলুন, কোনো ইলিশ ধরব না’ : জেলেদের প্রতি মৎস্যমন্ত্রীর আহ্বান

ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে মতবিনিময় সভা

টঙ্গী বাজারের উন্নয়নে ওলামা-মাশায়েখ ও ব্যবসায়ীদের সঙ্গে গাসিক প্রশাসকের মতবিনিময়, উদ্বোধন করলেন সড়ক

আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ও শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

গোপালগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নির্ভুলতার ওপর গুরুত্বারোপ এমপি বাবরের

শালিখায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি,আলোচনা সভা ও অগ্নিনির্বাপণ মহড়া

মেঘনায় ইলিশ শিকারের দায়ে ২৪ জেলের কারাদন্ড

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি