ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

" শপথবদ্ধ রাজনীতিবিদ” বিচারকদের পদত্যাগ চেয়ে পঞ্চগড়ে বিক্ষোভ


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ২১-৮-২০২৩ দুপুর ২:৫৯
“শপথবদ্ধ রাজনীতিবিদ” বিচারকদের পদত্যাগ চেয়ে পঞ্চগড়ে বিক্ষোভ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, পঞ্চগড় ইউনিটের নেতৃবৃন্দ। 
 
আজ সোমবার সকাল ১১টায় পঞ্চগড় জেলা জজকোর্ট প্রাঙ্গণে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কতৃক বিক্ষোভ অনুষ্ঠিত হয়। 
 
জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এর সভাপতি এ্যাড. মির্জা নাজমুল ইসলাম কাজল বলেন, " বর্তমান ফ্যাসিস আওয়ামী লীগ সরকার যেভাবে নির্লজ্জ ভাবে সকল সেক্টরে দলীয়করণ করেছে তারই প্রমাণ গত ১৫ আগস্ট বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিম সহ সিনিয়র বিচারপতিগণ যে ভাষায় কথা বলেছেন তারা নাকি শপথবদ্ধ রাজনীতিবিদ আমরা হতবাক হয়ে যাই, তারা শপথ নিয়েছে সংবিধানকে সামনে রেখে, কোনো আবেগের বসবতি হয়ে কোনো কাজ করবেন না, তারা নিরপেক্ষ ভাবে বিচার করবেন কিন্তু তারা আজ তা করছেন না। আমি তাদের বলতে চাই তারা বিচারক থেকে পদত্যাগ করে রাজনীতি আসুন।"
 
জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এর সাধারণ সম্পাদক এ্যাড. আদম সুফি বলেন, "এদেশের মানুষের ট্যাক্সের টাকায় তাদের বেতন ভাতা হয়। তারা বিচারক হিসেবে নিয়োগ পেয়েছেন, স্বাধীনভাবে বিচার কাজ পরিচালনার জন্য কিন্তু আমরা কি দেখলাম, তারা আবেগের বসবতি হয়ে, রাজনৈতিক দলের পক্ষ নিয়ে কাজ করছেন, আমরা অনতিবিলম্বে তাদের পদত্যাগ চাই।"
 
এ সময় আরো বক্তব্য দেন বিএনপি'র কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক এমপি এ্যাড. রিনা পারভীন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম পঞ্চগড় জেলা উপদেষ্টা মির্জা আমিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফেরদৌস আল-আলামীন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াসিনুল ইসলাম দুলাল, ফজলে রাব্বি, মনোয়ার হোসেন হানিফ প্রমূখ।
 
বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি গোলাম হাফিজ সাধারণ সম্পাদক এম এ আব্দুল বারী সহ সিনিয়র আইনজীবী সহ নেতৃবৃন্দ।

এমএসএম / এমএসএম

আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে