খালিয়াজুরী হাসপাতালে পানীয় জলের অভাব, পানি বাহিত রোগের আশংখা
নেত্রকোণার খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ প্রায় নয় মাস যাবত সুপেয় পানীয় জলের অভাবে ভোগছে ভর্তিকৃত রোগীসহ আবাসিক এলাকায় বসবাসরত কর্মকর্তা কর্মচারীরা। সুপেয় পানির অভাবে ভর্তিকৃত রোগী ও আবাসিক এলাকায় বসবাসরত কর্মচারীরা পানীয় জলের অভাবে দুর্বিসহ জীবন যাপন করছে।
সরেজমিনে দেখা যায়, হাসপাতাল কমপ্লেক্স একটি গভীর নলকূপ দীর্ঘদিন যাবত নষ্ট হয়ে পড়ে রয়েছে আছে। ফলে ভর্তিকৃত রোগীরা পানীয় জলের জন্য হাসপাতালের বাহির থেকে পানি সংগ্রহ করতে হচ্ছে। এমনকি ভর্তিকৃত রোগীরা খাবার পানি হিসেবে ময়লাযুক্ত ট্যাংকি হতে টয়লেটে সাপ্লাইয়ের পানি ব্যবহার করছে। এতে করে সাপ্লাইয়ের পানি ব্যবহারের ফলে দেখা দিতে পারে ডায়রিয়া, আমাশয়, জন্ডিসসহ নানা পানি বাহিত রোগ।
ভর্তিকৃত কয়েকজন রোগী বলেন, হাসপাতালে আসি রোগ মুক্তির জন্য। এখন দেখা যায় ট্যাংকির পানি ব্যবহার করতে হচ্ছে। তাছাড়াও ট্যাংকির পানি ব্যবহারের ফলে পানি বাহিত রোগাক্রান্তের ঝুঁকির সম্ভাবনা অনেক বেশি।
আবাসিক এলাকায় বসবাসরত কয়েকজন নার্স নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমরা বিশুদ্ধ খাবার পানির জন্য খুব কষ্টে আছি। খাবার পানি হাসপাতালের বাহিরে অনেক দূর থেকে সংগ্রহ করতে হয়। নতুবা বোতলজাত পানি দোকান থেকে কিনে খেতে হয়। খাবার পানি নিয়ে খুবই ঝামেলায় আছি।
এ বিষয়ে জানতে চাইলে খালিয়াজুরী উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাসানুল মাহমুদ মুঠোফোনে বলেন, নলকূপের জন্য ঊর্দ্ধতন কর্তৃপক্ষসহ স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন চেয়ারম্যানের কাছেও বলেছি। হাসপাতালে বিশুদ্ধ পানীয় জলের অভাব বিদ্যমান। তিনি আরও স্থানীয় প্রশাসন আশ্বস্থ করেছেন, তবে এখনও পাইনি।
নেত্রকোণার সিভিল সার্জন ডাঃ মোঃ সেলিম মিঞাকে মুটোফোনে বারবার ফোন দেওয়ার পরও ফোন ধরেননি। যে কারণে বক্তব্য নেওয়া সম্ভব হয় নি।
এমএসএম / এমএসএম
নেত্রকোণার দুর্গাপুরে জন্ম থেকেই ১৩ বছর বয়স জুয়েলের হার্টে ছিদ্র-চিকিৎসার অভাবে থমকে আছে জীবন
খালিয়াজুরীর হত্যা মামলায় দুই আসামি ময়মনসিংহে আটক
টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক
তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে
সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত
পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার
সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি
দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী
কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
Link Copied