শেখ কামালের প্রতিকৃতিতে ফুল দেয়া নিয়ে সোনাগাজীতে জাতীয় পার্টির দুপক্ষের হাতাহাতি
ফেনীর সোনাগাজীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে ফেনী-৩ আসনের সাংসদ লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করার সময় উপজেলা জাতীয় পার্টির দুপক্ষের মধ্যে হাতাহাতি ও ভাংচুরের ঘটনা ঘটে। বৃহস্পতিবার (৫ আগস্ট) সকালে সোনাগাজী উপজেলা পরিষদ চত্বরে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ ও দলীয় সূত্রে জানা গেছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের বড় ছেলে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে ফেনী-৩ আসনের সাংসদ লে. জে. (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর নির্দেশে তার পক্ষে উপজেলা জাতীয় পার্টির সভাপতি হাজী মো. আবু সুফিয়ান ও সাধারণ সম্পাদক আলহাজ সিরাজুল ইসলাম সিরাজের নেতৃত্ব দলীয় নেতাকর্মীরা শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করতে যান। এ সময় পুষ্পমাল্য ধরা নিয়ে উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলহাজ সিরাজুল ইসলাম সিরাজ ও দুই নাম্বার যুগ্ম-সাধারণ সম্পাদক জাহিদুল হক জাহিদের মধ্যে হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে পুষ্পমাল্যের একাংশ ভেঙে যায়। দুপক্ষের হাতাহাতি নিবৃত্ত করতে গিয়ে সভাপতি হাজী মো. আবু সুফিয়ানের হাত কেটে যায়। পরে পুলিশ এসে দুপক্ষকে নিবৃত্ত করলে ভেঙে যাওয়া পুষ্পমাল্য অর্পণ করা হয়।
উপজেলা জাতীয় পার্টির সভাপতি হাজী আবু সুফিয়ান বলেন, এমপি সাহেবের নির্দেশে আমরা শেখ কামালের প্রতিকৃতিতে ফুল দিতে আসি। এ সময় ফুল দেয়াকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা ঘটে। সিসিটিভির ফুটেজ দেখে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য এমপি সাহেবকে জানানো হয়েছে।
সাধারণ সম্পাদক আলহাজ সিরাজুল ইসলাম সিরাজ বলেন, এমপি মাসুদ উদ্দিন চৌধুরীর পক্ষে ফুল দিতে গেলে পেছন থেকে দুই নাম্বার যুগ্ম-সাধারণ সম্পাদক জাহিদুল হক জাহিদ এসে অতর্কিত হামলা চালিয়ে পুষ্পমাল্য ভাংচুর করেন।
তবে জাহিদুল হক জাহিদ অভিযোগ অস্বীকার করে এ ঘটনায় পার্টির উপজেলা সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামকে দায়ী করেছেন। উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে দ্বিধাবিভক্ত উপজেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ এ ঘটনায় পরস্পরকে দোষারোপ করে পাল্টাপাল্টি অভিযোগ করেন।
এমএসএম / জামান
দাউদকান্দির গোপালপুরে একজনের সুবিধায় নতুন রাস্তা! সরকারি অর্থ অপচয়ের অভিযোগ
ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার।
কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত
বগুড়ায় শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের ফাঁসি ৫ জনের ১০ বছর কারাদণ্ড
১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, সেই স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতার আত্মসমর্পণ
জাতীয় পর্যায়ে রানার্স আপ বালক ফুটবল দলকে গণসংবর্ধনা
বারইয়ারহাট পৌর বিএনপির উদ্যোগে রাস্তার দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
রাজারহাটে গলায় ওড়না পেঁচিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা
সাহায্য চেয়ে কেমিক্যাল প্রয়োগ; শয়তানের নিঃশ্বাস চক্রের তিন সদস্য গ্রেপ্তার
বেড়ায় স্কুল ফিডিংয়ে ফাঙ্গাস পরা পাউরুটি বিতরণের অভিযোগ উঠেছে
তাড়াশে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র মারুফ হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন
তিস্তায় পানি হ্রাসবৃদ্ধি: বন্যা আতঙ্কে লালমনিরহাটের চরাঞ্চলেট বাসিন্দারা, খোলা রয়েছে ৪৪ জলকপাট
নানা আয়োজনে কুড়িগ্রামে ৭১টিভির জন্মদিন পালন
Link Copied