ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

উলিপুরে মন্দির ভাংচুরের ঘটনায় ২২জন গ্রেফতার


আবুল কালাম আজাদ, উলিপুর photo আবুল কালাম আজাদ, উলিপুর
প্রকাশিত: ২১-৮-২০২৩ দুপুর ৪:৪৩
কুড়িগ্রামের উলিপুরে ২ বছর পূর্বে দূর্গা মন্দির ভাংচুরসহ প্রতিমায় অগ্নিসংযোগ ও হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে লুটপাটের ঘটনায় চার্জশীট ভূক্ত ওয়ারেন্টের ২২জন আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রোববার (২০ আগষ্ট) রাতে উপজেলার গুনাইগাছ ও থেতরাই ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের সোমবার (২১ আগষ্ট) আদালতে পাঠানো হয়েছে। উলিপুর থানার ওসি গোলাম মর্তুজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 
জানা গেছে, ২০২১ সালে ১৩ অক্টোবর রাতে দূর্গাপুজা চলাকালীন সময়ে উপজেলার থেতরাই, গুনাইগাছ ও বেগমগঞ্জ ইউনিয়নের বিভিন্ন এলাকায় ৫টি মন্দিরে দূর্বৃত্তরা হামলা চালিয়ে ভাংচুর, প্রতিমায় অগ্নিসংযোগ ও হিন্দু সম্প্রদায়ের বাড়ি ঘরে লুটপাট করেন। এ ঘটনায় ওই সময় থানা পুলিশ ও মন্দির কমিটির সভাপতি বাদী হয়ে ৫টি মামলা দায়ের করা হয়। মামলায় নামীয় ৭৯জন ও অজ্ঞাতনামা ৬০০-৭০০ জনকে আসামী করা হয়। এরপর বিভিন্ন সময় অভিযান চালিয়ে পুলিশ ৬৬জনকে আটক করেন। দীর্ঘদিন তদন্ত করে পুলিশ আদালতে মামলা গুলোর চুড়ান্ত প্রতিবেদন দাখিল করলে পরবর্তীতে চার্জশীট ভূক্ত আসামীরা আদালতে হাজিরা না দেয়ায় তাদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি হয়।
গ্রেতারকৃতরা হলেন, থেতরাই ইউনিয়নের সাহাবুদ্দিনের ছেলে আব্দুর রশিদ(৬০), মোজাম্মেল হকের ছেলে রফিকুল ইসলাম(৫৪), বনিজ উদ্দিনের ছেলে আলেপ উদ্দিন(৫৩), দেলদার আলীর ছেলে জাহের আলী(৪৬), আব্দুর রহমানের ছেলে আব্দুল ওহাব(৪০), আজাহার আলীর ছেলে হাছেন আলী(৩৩), আইয়ুব আলীর ছেলে মমিন হোসেন(৩৫), আব্দুল জলিলের ছেলে জাহিদ হাসান(৩৪), মহসীন আলীর ছেলে সৈয়দ আলী(৫১), আইয়ুব আলীর ছেলে মোকছেদুল মমিন(২০), আবুল হোসেনের ছেলে মাঈদুল ইসলাম(৩৪), আব্দুল জব্বারের ছেলে আলমগীর(৪০), নজরুল ইসলামের ছেলে ফরিদুল ইসলাম কসাই(৩০), মহিজ উদ্দিনের ছেলে আব্দুল ওহাব(৪৫), আব্দুল হানিফের ছেলে শফিকুল ইসলাম(৩৫), আজির উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম(৩৬), এরশাদুল হক (৫০), আব্দুল হামিদ সরকারের ছেলে নুরুল হক সরকার নুরুল(৫৮), গুনাইগাছ ইউনিয়নের আব্দুল হাইয়ের ছেলে আবুল কামাল আজাদ(৪৮), ফকরুল ইসলামের ছেলে শিহাব উদ্দিন জুহরী(২০), মহির উদ্দিনের ছেলে কায়ছার আলী(৩৮), আব্দুল লতিফের ছেলে রিপন মিয়া (২৭)। 
উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা বলেন, গ্রেফতারকৃতরা মামলার চার্জশীট ভূক্ত আসামী। সময়মত বিজ্ঞ আদালতে হাজিরা না দেয়ায় তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট হয়। ওয়ারেন্ট মূলে তাদেরকে গ্রেফতার করে সোমবার আদালতে পাঠানো হয়েছে।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির