ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

দুর্যোগ প্রতিমন্ত্রীর সাথে জাপানের রাষ্ট্রদুতের সাক্ষাৎ


ইমাম হো‌সেন, ঢাকা photo ইমাম হো‌সেন, ঢাকা
প্রকাশিত: ২২-৮-২০২৩ দুপুর ১২:১
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা: মোঃ এনামুর রহমানের সাথে আজ সচিবালয়ে মাননীয় প্রতিমন্ত্রীর অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত IWAMA Kiminori সাক্ষাৎ করেন ।
 
এসময় প্রতিমন্ত্রী বলেন,আগামী ২০৭১ সালের মধ্যে বাংলাদেশকে ভূমিকম্প সহনীয় রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে । জাপান সরকার ও জাইকা'র আর্থিক ও কারিগরি সহায়তায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে বলে তিনি উল্লেখ করেন। প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশকে দুর্যোগ সহনীয় করতে আরো অধিক সংখ্যক ঘূর্ণিঝড় ও বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ কার্যক্রম চলমান রয়েছে ।
 
সাক্ষাৎকালে বলপূর্বক ব্যস্তুচ্যুত মিয়ানমার নাগরিক রোহিঙ্গাদের বিষয়ে আলোচনা হয়। বাস্তুচ্যুত এসকল মিয়ানমার নাগরিকের সহায়তা দানে বাংলাদেশ সরকার বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর মানবীয় পদক্ষেপের প্রশংসা করেন রাষ্ট্রদূত। কক্সবাজারের ক্যাম্পসমূহে এসকল নাগরিকের আহার,সুপেয় পানি,চিকিৎসা, শিক্ষা,পয়:নিস্কাশন,আইন-শৃঙ্খলা ইত্যাদি বিষয়ে আলোকপাত করে রাষ্ট্রদূত সরকারের গৃহীত পদক্ষেপ ও ব্যবস্থাপনার প্রশংসা করেন। রোহিঙ্গা সমস্যাসহ যেকোনো দুর্যোগে জাপান সরকার বাংলাদেশের পাশে থাকবে বলে আশ্বাস প্রদান করেন রাষ্ট্রদূত ।
 
এছাড়া চট্টগ্রাম ও কক্সবাজারে সার্বিক বন্যা পরিস্থিতি,উদ্ধার কার্যক্রম এবং আশ্রয়কেন্দ্রে অবস্থানরত মানুষজনের নিকট শুকনো ও রান্না করা খাদ্য সামগ্রী সরবরাহ ইত্যাদি বিষয়ে আলোচনায় রাষ্ট্রদূত সরকারের প্রশংসা করেন ।
 
এসময় মন্ত্রণালয়ের সচিব মো: কামরুল হাসান, অতিরিক্ত সচিব মোঃ হাসান সারওয়ার এবং কে এম আব্দুল ওয়াদুদ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ

নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান

টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ

পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি

নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ

নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী

বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার