বুদ্ধি প্রতিবন্ধীকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ,সেই জয়ন্ত চন্দ্র চট্টগ্রামে গ্রেফতার
বুদ্ধি প্রতিবন্ধীকে ধর্ষণের ঘটনায় কুড়িগ্রামে করা মামলার মূলহোতা জয়ন্ত চন্দ্র বর্মণকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। গ্রেপ্তার জয়ন্ত চন্দ্র বর্মণ কুড়িগ্রামের উলিপুর থানার পুরিরপটল এলাকার মৃত গৌবিন্দ্র চন্দ্র বর্মণের ছেলে।রবিবার (২০ আগস্ট) বোয়ালখালী থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব দৈনিক সকালের সময় কে জানান,ভিকটিম একজন বুদ্ধি প্রতিবন্ধী। গত ১৯ জুলাই হঠাৎ অসুস্থ হলে পরিবার ভিকটিমকে স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে যায় এবং ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা শেষে ভিকটিম গর্ভবতী বলে জানায়। ২৪ জুলাই ভিকটিমের পরিবার পুনরায় একটি বেসরকারি হাসপাতালে প্রেগনেন্সি টেস্ট করালে ভিকটিম ১৩ সপ্তাহের গর্ভবতী বলে রিপোর্ট আসে। পরে ভিকটিম জানায়, গত ২৩ এপ্রিল বাড়িতে একা পেয়ে ভয়ভীতি প্রদর্শন করে ভিকটিমকে জয়ন্ত চন্দ্র বর্মণ ধর্ষণ করে। এ ঘটনায় ভিকটিমের ভাই বাদী হয়ে জয়ন্ত চন্দ্র বর্মণকে আসামি করে ধর্ষণ মামলা দায়ের করেন।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া)কর্মকার বলেন, ভিকটিমের পরিবার র্যাবের কাছে লিখিত আবেদন করেন। এ ঘটনায় র্যাব গোয়েন্দা নজরদারি শুরু করে। এক পর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বোয়ালখালী থানা এলাকা থেকে আসামি জয়ন্ত চন্দ্র বর্মণকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এমএসএম / এমএসএম
ভারতের চোরাই মালসহ গ্রেফতার -১
ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল
কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত
বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ
গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু
টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে
ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা
উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত
জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার
পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রবাসীসহ নিহত ২
Link Copied