ঢাকা বৃহষ্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

সাভারে গোলাম কিবরিয়া হত্যাকান্ডের সহিত জড়িত ৩ আসামী গ্রেফতার


ইমাম হো‌সেন, ঢাকা photo ইমাম হো‌সেন, ঢাকা
প্রকাশিত: ২২-৮-২০২৩ বিকাল ৫:১৩

ঢাকার অদূরে বহুল আলোচিত সাভারে গোলাম কিবরিয়া নামের একজন শিক্ষককে হত্যার পর চিরকুট ফেলে যাওয়ার রহস্য উদঘাটন ও হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ইমন এবং তার দুই সহযোগীকে গ্রেফতার করেছে -RAB  । সোমবার (২১ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন- RAB সদরদপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি জানান, রোববার (২০ আগস্ট) সাভারের পৌর এলাকার ভাটপাড়া মহল্লায় হাত-পা বাঁধা অবস্থায় গোলাম কিবরিয়া নামের এক স্কুল শিক্ষকের মরদেহ উদ্ধার করে পুলিশ। এসময় মরদেহের পাশ থেকে উদ্ধার করা হয় হত্যাকারীদের রেখে যাওয়া একটি চিরকুট।

কমান্ডার খন্দকার আল মঈন আরও জানান, এ ঘটনায় মামলার পর ছায়া তদন্ত শুরু করে RAB এর গোয়েন্দা টিম। হত্যাকাণ্ডের পর চিরকুট লিখে ফেলে রাখার রহস্য উদঘাটন ও হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ইমনসহ জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাতে যশোর, ঝিনাইদহ ও রংপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় হত্যাকাণ্ডের পর লুট করা পাঁচ লাখ টাকা উদ্ধার করে র্যাব।

এ বিষয়ে মঙ্গলবার (২২ আগস্ট) কারওয়ান বাজার RAB  মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান RABএ কর্মকর্তা। আসামীরা মুলত নগত টাকা ও মোবাইলের জন্যই এই হত্যাকান্ড ঘটায়। তবে ঘটনার মোড় ভিন্ন দিকে নেওয়ার উদ্দ্যেশেই এই চিরকুটে অসামাজিক কথা বার্তা লিখে রেখে যায় বলে তাঁরা স্বীকার করে।

গতকাল রোববার (২০ আগস্ট) ঢাকার সাভারের ভাটপাড়া মহল্লার নিজ বাসায় হাত-পা বাঁধা অবস্থায় স্কুলশিক্ষক গোলাম কিবরিয়ার (৪৫) মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় মরদেহের পাশ থেকে উদ্ধার করা হয় হত্যাকারীদের রেখে যাওয়া একটি চিরকুট। তিনি ওই এলাকার মৃত শুকুর মুন্সির ছেলে ও স্থানীয় সংবাদকর্মী আপেল মাহমুদের ভাই।

পরে পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এমএসএম / এমএসএম

লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন