ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সুবর্ণচরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত


ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর photo ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর
প্রকাশিত: ২২-৮-২০২৩ বিকাল ৬:১৬
নোয়াখালীর সুবর্ণচরের মোহাম্মদপুর ইউনিয়নের চর আক্রাম উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ওমর ফারুককে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস।
সোমবার নোয়াখালী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগম স্বাক্ষরিত অফিস আদেশে অভিযুক্ত শিক্ষক মো. ওমর ফারুককে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানান সুবর্ণচর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আবু জাহের।  তিনি বলেন, পরবর্তীতে তদন্ত করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 
অভিযুক্ত শিক্ষক মো. ওমর ফারুক (৪৫) মোহাম্মদপুর ইউনিয়নের আক্তার মিয়ার হাট এলাকার বাসিন্দা ও চর আক্রাম উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত এবং শ্লীলতাহানির স্বীকার ছাত্রী একই বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। 
খোঁজ নিয়ে জানা যায়, গত মঙ্গলবার জাতীয় শোক দিবসের অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের শ্রেণী কক্ষ ঝাড়ু দেওয়ার সময় সহকারী শিক্ষক মো. ওমর ফারুক তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থীকে জড়িয়ে ধরে তার স্পর্শকাতর অঙ্গে হাত দিয়ে শ্লীলতাহানির চেষ্টা করেন। শিক্ষার্থী চিৎকার করলে তাকে ছেড়ে দিয়ে দ্রুত স্কুল ত্যাগ করেন শিক্ষক মো. ওমর ফারুক। পরে ঘটনা জানতে পেরে নির্যাতিতা ছাত্রীর মা বিষয়টি স্কুলের প্রধান শিক্ষক নুরুল আলম ও অন্যান্য শিক্ষকের উপস্থিতিতে মৌখিক ভাবে জানিয়ে এর বিচার দাবি করেন। 
অভিযুক্ত শিক্ষক মো. ওমর ফারুকের মুঠোফোনে কল করা হলে ফোন বন্ধ পাওয়া যায়। তাই এ বিষয়ে তার কোন বক্তব্য পাওয়া যায়নি।   
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আলম বলেন, বিদ্যালয়ের নীতি পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকায় ও বিদ্যালয়ের নিয়ম-শৃঙ্খলা ভঙ্গ করায় শিক্ষক মো. ওমর ফারুকের বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা জেলা শিক্ষা কর্মকর্তাকে অনুরোধ করেছি। সে প্রেক্ষিতে উক্ত শিক্ষককে সময়িক বরখাস্ত করা হয়েছে।

এমএসএম / এমএসএম

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ