হেমায়েতপুরে মেট্রোরেলের ডিপো পরিদর্শনে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব
সাভারের আশুলিয়ায় বাইপাইল আব্দুল্লাহপুর মহাসড়কে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ করায় মহাসড়কটিতে যানজট সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী।
মঙ্গলবার ২২ই আগষ্ট দুপুরে সাভারের হেমায়েতপুরে মেট্রোরেলের ডিপো পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী এসময় আরও বলেন, বাইপাইল আব্দুল্লাহপুর মহাসড়কে বিভিন্ন স্থানে ভেঙে যাওয়ায় খানা খন্দের কারণে বৃষ্টিতে মহাসড়কে পানি জমে দুর্ভোগ সৃষ্টি হচ্ছে সেই সাথে যানজট দেখা দিচ্ছে সব মিলিয়ে মহাসড়কে চলাচলরত মানুষ জনের দুর্ভোগ হচ্ছে এজন্য আমরা দুঃখ প্রকাশ করছি।
খুব শীঘ্রই মহাসড়কটিতে কাজ করা হবে যাতে কোন দুর্ভোগ না থাকে জানিয়ে তিনি আরও বলেন, আগামী ১৬ সেপ্টেম্বর সাভারে মেট্রোরেলের কাজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে এক’শ একর জমি অধিগ্রহণ করা হয়েছে।
বাংলাদেশ ও জাপানের যৌথ উদ্যোগে কাজ শুরু হবে মেট্রোরেল হলে এই মহাসড়কে যানজটসহ দুর্ভোগ কমে আসবে বলেও বলেন তিনি। এর আগে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) পরিদর্শন করেন। এসময় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার
Link Copied