উত্তরায় বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
রাজধানী উত্তরায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়েছে।
২২ আগষ্ট (মঙ্গলবার) বিকেলে রাজধানী উত্তরার জসিমউদ্দিনে সিঙ্গাপুর প্লাজার দক্ষিণ পাশে উত্তরা পূর্ব থানা, উত্তরা পশ্চিম থানা,১ নং ও ৫১ নং ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন এবং কেসি ফাউন্ডেশন এর আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক ও কেসি ফাউন্ডেশন ও নিপা গ্রুপের চেয়ারম্যান মোঃ খসরু চৌধুরী (সিআইপি)
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুব মহিলা লীগের সাবেক সভাপতি মোছাঃ নাজমা আক্তার, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা এস এম তোফাজ্জল হোসেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি ১নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব আফছার উদ্দিন খান,ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ সভাপতি মাহফুজুর রহমান হিরনসহ স্থানীয় আওয়ামী লীগ,যুবলীগ,সেচ্ছাসেবক লীগ,ছাত্রলীগ, জাতীয় শ্রমিক লীগ ও নেতা-কর্মী ছাড়াও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে স্বাধীনতার মহান স্থপতি ও সর্বকালের সর্বশেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের জন্য বিশেষ দোয়া করা হয়।
এমএসএম / এমএসএম
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
Link Copied