ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

শ্যালক হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার


সাইফুদ্দিন রমিজ, চট্টগ্রাম ব্যুরো  photo সাইফুদ্দিন রমিজ, চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২৩-৮-২০২৩ দুপুর ১:১১
নিজ বড় ভাইয়ের শ্যালক হত্যা মামলায় রাঙ্গুনিয়ায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আব্দুল কাদেরকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব-৭)।  
 
র‌্যাব-৭ দৈনিক সকালের সময় কে জানিয়েছে,  ২০০৬ সালে পারিবারিক বিরোধের জেরে আপন বড় ভাইয়ের শ্যালককে হত্যা করে আব্দুল কাদের।পরে নিহতের পরিবার বাদি হয়ে আব্দুল কাদেরকে প্রধান আসামি ও পরিবারের আরও ৫ সদস্যকে আসামি করে রাঙ্গুনিয়া থানায় হত্যা মামলা দায়ের করা হয়। এই মামলার প্রধান আসামি আব্দুল কাদের আইনশৃংখলা বাহিনীর হাতে গ্রেফতার হয়ে ৬ বছর কারাগারে ছিল। পরবর্তীতে জামিনে মুক্ত হয়ে এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। দীর্ঘদিন পলাতক থাকায় আদালত আব্দুল কাদেরের অনুপস্থিতিতে তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।   
 
র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক তাপস কর্মকার দৈনিক সকালের সময় কে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২২ আগস্ট) রাতে অভিযান চালিয়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আব্দুল কাদেরকে গ্রেফতার করা হয়।গ্রেফতার এড়াতে কর্ণফুলী থানার শাহমিরপুর এলাকায় অবস্থান করার তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। 

এমএসএম / এমএসএম

ভারতের চোরাই মালসহ গ্রেফতার -১

ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল

কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত

বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ

গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু

টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে

ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা

উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার

পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রবাসীসহ নিহত ২