প্রিটোরিয়ায় দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের সঙ্গে সি চিন পিংয়ের বৈঠক
চীনা প্রেসিডেন্ট সি চিন পিং ও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট মাতামেলা সিরিল রামাফোসা ২২ আগস্ট প্রিটোরিয়ায় এক আনুষ্ঠানিক বৈঠকে মিলিত হন।
বৈঠকে সি চিন পিং বলেন, “চীনের প্রেসিডেন্ট হিসেবে এটা আমার চতুর্থ দক্ষিণ আফ্রিকা সফর। প্রেসিডেন্ট রামাফোসার নেতৃত্বে দক্ষিণ আফ্রিকার নির্মাণ-ক্ষমতা ও আন্তর্জাতিক প্রভাব দিন দিন বাড়ছে। চীন দক্ষিণ আফ্রিকাকে উন্নয়নের পথে অর্জিত অগ্রগতির জন্য অভিনন্দন জানায়।”
তিনি বলেন, “বিগত দশ বছরে আমি চীন-দক্ষিণ আফ্রিকা সম্পর্কের জোরালো উন্নয়ন প্রত্যক্ষ করেছি।
দক্ষিণ আফ্রিকার ডারবান ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে কনফুসিয়াস ইনস্টিটিউট প্রতিষ্ঠার সাক্ষী হয়েছি, দক্ষিণ আফ্রিকায় চীনা চান্দ্রবর্ষের বিস্ময়কর কার্যক্রমের অভিজ্ঞতা অর্জন করেছি এবং দক্ষিণ আফ্রিকায় চীনের বেইজিং স্বয়ংচালিত গ্রুপের শাখা কোম্পানির উৎপাদন-লাইন চালুর অনুষ্ঠানে উপস্থিত থেকেছি।”
তিনি আরও বলেন, “চীন দক্ষিণ আফ্রিকার সঙ্গে কমরেড ও ভাই পর্যায়ের গভীর বন্ধুত্ব গড়ে তুলেছে। বর্তমান নতুন ঐতিহাসিক শুরুতে, সহযোগিতা জোরদার হলো দু’দেশের অভিন্ন ইচ্ছা ও যুগের দায়িত্ব। আমি প্রেসিডেন্ট রামাফোসার সঙ্গে যৌথভাবে দু’দেশের সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক নতুন পর্যায়ে উন্নীত করার প্রচেষ্টা চালিয়ে যেতে ইচ্ছুক।”
সূত্র: ছাই ইউয়ে মুক্তা, চায়না মিডিয়া গ্রুপ।
এমএসএম / এমএসএম
ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি
কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত
ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি
দশদিন আগে ঢাকায় আসেন অজিত দোভাল, নভেম্বরে প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনা
পাকিস্তানে পুলিশ চেকপোস্টে বোমা হামলা, শিশু-নারীসহ ১১ জন নিহত
টানা বর্ষণ : বন্যা দুর্যোগ ঘোষণা করলো ব্যাংকক
ইরানের নতুন শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্প, ফের অভিযানের পরিকল্পনা
হুথিদের আরও বেশ কয়েকটি ঘাঁটির দখল নিলো ইয়েমেনি সেনাবাহিনী
ইরান শান্তি চায়, কিন্তু যুক্তরাষ্ট্রের প্রতি ‘অবিশ্বাস’ এখনও রয়েছে
কঙ্গোতে বিমান বিধ্বস্ত হয়ে ২ জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাসহ ১৪ জন নিহত : ভিডিও
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় সৌদি
চুক্তি করে সাতদিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের
সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক ও পাকিস্তানের সেনাপ্রধানের জরুরি বৈঠক
Link Copied