চাঁদপুরে জব্দকৃত ২৬১টি যানবাহন মালিকপক্ষের কাছে হস্তান্তর
চাঁদপুরে করোনা সংক্রমণ প্রতিরোধে কঠোর লকডাউনে জব্দকৃত ২৬১টি সিএনজি স্কুটার, অটোরিকসা, মোটরসাইকেল ও মাইক্রোবাস শর্তসাপেক্ষে মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (৫ আগস্ট) সকাল থেকে চাঁদপুর স্টেডিয়াম মাঠে থাকা জব্দকৃত সিএনজি স্কুটার ও অটোরিকসাগুলো ট্রাফিক ইনচার্জ (প্রশাসন) জহিরুল ইসলাম চিহ্ন দিয়ে মালিকপক্ষের কাছে বুঝিয়ে দেন।
জানা যায়, করোনা সংক্রমণ প্রতিরোধে গত ২৩ থেকে লকডাউনের শর্ত ভঙ্গ করে যেসব যানবাহন যাত্রী পরিবহন করেছে তাদের পর্যায়ক্রমে জব্দ করা হয়। জব্দকৃত যানবাহনগুলো বিনা জরিমানায় ছেড়ে দেয়া হয়েছে বলে জানান ট্রাফিক বিভাগ। এছাড়াও দীর্ঘদিন যানবাহনগুলো পড়ে থাকলে গাড়ির যন্ত্রাংশ ও ব্যাটারি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই কিছু শর্তসাপেক্ষে গাড়িগুলো হস্তান্তর করা হয়।
যানবাহনগুলোর মধ্যে রয়েছে- ১২১টি ইজিবাইক, ৮৮টি রিকসা, ৫০টি সিএনজি স্কুটার, ১টি মোটরসাইকেল ও ১টি মাইক্রোবাসসহ সর্বমোট ২৬১ গাড়ি। লকডাউন চলাকালীন যাতে তারা গাড়ি নিয়ে রাস্তায় বের না হয় এই শর্তে চাঁদপুরের পুলিশ সুপার মো. মিলন মাহমুদ বিপিএম ( বার) মানবিক কারণে বিনা জরিমানায় ছেড়ে দেয়ার নির্দেশ দেন। তার নির্দেশে বৃহস্পতিবার সকালে থেকে চাঁদপুর স্টেডিয়াম থেকে গাড়ির প্রকৃত চালক ও মালিকদের কাছে গাড়ি বুঝিয়ে দেয়া হয়।
এ বিষয়ে চাঁদপুর ট্রাফিক বিভাগের ইনচার্জ জহিরুল ইসলাম জানান, লকডাউন চলাকালীন আইন অমান্য করে যারা যাত্রী পরিবহন করে তাদের যানবাহনগুলো জব্দ করে রাখা হয়। এগুলো কালো কালি দিয়ে মার্কিং করে দেয়া হয়েছে, যাতে পরবর্তীতে লকডাউনের সময় আর রাস্তায় বের না হয়। পুনরায় আইন ভঙ্গ করলে কঠিন শাস্তির হবে- এ শর্তসাপেক্ষে ছেড়ে দেয়া হয়।
এমএসএম / জামান
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর