বোদায় নৌকাডুবির ঘটনায় মানসিক প্রতিবন্ধী হাজতে মুলহোতারা বাইরে
পঞ্চগড়ে নৌকাডুবির ঘটনায় করা মামলায় মানসিক প্রতিবন্ধী বাচ্চুমিয়া ও নিরীহ মানুষ আব্দুল জব্বার প্রায় ৬ মাস ধরে জেল হাজতে রয়েছে। এতে পরিবারের ঘানি মামলার ব্যয়ভার বহন করতে বিপাকে পড়েছেন তাদের পরিবার।এলাকাবাসীদের অভিযোগ, মুলহোতারা ধরাছোঁয়ার বাইরে বেশ ভালই দিন পার করছে।জেলের ঘানি টানছে নিরীহ মানুষ।ঘাটের সুবিধা নিল আটজন অপরাধী হল তিনজন।
জানা যায়, গত বছরের সেপ্টেম্বর মাসে ঐতিহ্যবাহী বদেশ্বরী মন্দিরে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব মহালয়ার অনুষ্ঠানে যোগ দিতে,বোদা উপজেলার মারেয়া আউলিয়ার ঘাট করতোয়া নদী পাড়ি দিয়ে যাওয়ার পথে নৌকাটি ডুবে যায়। এতে নিহত হয় ৭২ জন।এ ঘটনায় তদন্ত কমিটি ঘাট ইজারাদার আব্দুল জব্বারসহ চালক রবিউল ইসলাম ও বাচ্চুমিয়ার নামে মামলার সুপারিশ করে।পরে ২৭ ফেব্রুয়ারী অভ্যন্তরীন নৌ চলাচল অধ্যাদেশ আইনের অভিযোগে নৌপরিবহন অধিদপ্তরের মূখ্য পরিদর্শক শফিকুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করে।এ মামলায় ইজারাদার আব্দুল জব্বার ও বাচ্চুমিয়াকে ১৪ মার্চ পুলিশ আটক করে, ঢাকা সিএমএম আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেন।তারা বর্তমানে কেরানীগঞ্জ কারাগারে।
স্থানীয়রা জানান,নৌকা ঘাটটি শুধু আব্দুল জব্বারের নামে ইজারা নিয়ে, হাচেন আলীর ছেলে নুর নবী,নজরুল ইসলামের ছেলে নুর ইসলাম, হাচেন আলীর ছেলে হাকিম,ইউপি সদস্যে তারামিয়ার মা মোছাঃ কর্ণফুলী সংশ্লিষ্ট ইউপি সদস্য তারামিয়া (মুলহোতা)। অথচ কোন কাগজপত্র না থাকায় মুলহোতারা ধরাছোঁয়ার বাইরে।নিরিহ মানুষ আব্দুল জব্বার ও মানসিক প্রতিবন্ধী বাচ্চুমিয়া জেল হাজতে।
আউলিয়ার ঘাট এলাকার সফিকুল ইসলাম,সুলতান,গ্রাম পুলিশ শাহজাহান,আব্দুল হালিম,জয়লা বেগম,আলিমসহ একাধিক ব্যক্তি জানান,নৌকা ডুবির ঘটনায় মুলহোতারা জেলের বাইরে অথচ নিরিহ মানসিক প্রতিবন্ধী বাচ্চুমিয়া জেল হাজতে।এসময় তারা বাচ্চুমিয়াকে মামলা থেকে অব্যাহতির জোর দাবী জানিয়েছেন।
ঘাট ইজারাদারের স্ত্রী জয়লা বেগম জানান,১২ লাখ টাকা কোথায় পাবো আমরা, নুর নবী,নুর ইসলাম,তারামিয়া টাকা দেয় ৩ লাখ করে, হাকিমসহ আমরা দেই ৩ লাখ টাকা।প্রতিমাসে নৌকা থেকে আয় ৭ দিন করে তারামিয়া,নুর নবী,নুর ইসলাম নেয়।হাকিম ও আমরা নেই ৩ দিন করে।অপরাধী হলে সবাই হবে, আমার স্বামী একা কেন।এসময় তিনি সঠিক বিচারের দাবী জানান।
ইউপি সদস্য তারামিয়া বলেন,আব্দুল জব্বারের নামে ইজারা নিয়ে হাকীম,নুর নবী, নুর ইসলামসহ আমি শেয়ার।আমি শুধু পরিচালনা করতাম।দূর্ঘটনার দিন নৌকায় ছিলাম।ভাগ্যে জানে বেঁচে গেছি।
বড়শশী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রহিম জানান, ৮ জনে ঘাট ইজারা নেয় কিন্তু ইজারা যেহেতু একজনের নামে হবে তাই আব্দুল জব্বারের নাম দেওয়া হয়। জন্ম হতে বাচ্চু মিয়া প্রতিবন্ধী, বাচ্চু মিয়া ছিল নৌকার কুলি তার নামেও মামলা পরিবার দুটি দুর্বিষহ জীবন যাপন করছে।
এমএসএম / এমএসএম
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে
Link Copied