সুনামগঞ্জে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১
সুনামগঞ্জ সদর উপজেলার দিরাই রাস্তা সংলগ্ন মদনপুর এলাকায় কার্ভাডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজিচালিত অটোচালক নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
বুধবার (২৩ আগস্ট) দুপুরের দিকে এই দুর্ঘটনা ঘটে। এদুর্ঘটনায় ৫ যাত্রী আহত হন৷ এরমধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
নিহত সিএনজি চালকের নাম জিয়াউল ইসলাম (২৫)। তিনি সুনামগঞ্জের ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের মরজাদ টেকেরবাড়ি গ্রামের শাবাজ আলীর ছেলে।
তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি৷
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বুধবার দুপুরের দিকে মদনপুর এলাকায় সুনামগঞ্জগামী একটি কাভার্ডভ্যানের সঙ্গে ছাতকগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই মারা যান চালক। আহত হন সিএনজিতে থাকা আরও ৫ যাত্রী। স্থানীয়দের সহযোগিতায় তাদের চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়।
এব্যাপারে ঘটনাস্থলে থাকা শান্তিগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ জিসান রহমান নাবিক বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা গিয়ে ঘটনাস্থল থেকে সিএনজি অটোচালকের লাশ উদ্ধার করেছি৷
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
জাপান প্রবাসী হিন্দু নারীর সাথে প্রতারণা ও অর্থ আত্মসাৎ: বিচার চেয়ে সংবাদ সম্মেলন
রহমতপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য পদে প্রার্থী হতে চান তোফাজ্জল হোসেন খান
‘বুকে হাত দিয়ে বলুন, কোনো ইলিশ ধরব না’ : জেলেদের প্রতি মৎস্যমন্ত্রীর আহ্বান
ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে মতবিনিময় সভা
টঙ্গী বাজারের উন্নয়নে ওলামা-মাশায়েখ ও ব্যবসায়ীদের সঙ্গে গাসিক প্রশাসকের মতবিনিময়, উদ্বোধন করলেন সড়ক
আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ও শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোপালগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নির্ভুলতার ওপর গুরুত্বারোপ এমপি বাবরের
শালিখায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র্যালি,আলোচনা সভা ও অগ্নিনির্বাপণ মহড়া
মেঘনায় ইলিশ শিকারের দায়ে ২৪ জেলের কারাদন্ড