ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

মাছের সাথে শত্রুতা, সাংবাদিকের পুকুরে বিষ


সম্রাট, কয়রা photo সম্রাট, কয়রা
প্রকাশিত: ২৩-৮-২০২৩ দুপুর ৪:৫৬

খুলনার কয়রায় পূর্ব শত্রুতার জেরে সাংবাদিকের পুকুরে বিষ দিয়ে আনুমানিক দেড়  লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। বুধবার  (২৩ আগস্ট ) সকালে উপজেলার সদর ইউনিয়নের ১ নং কয়রা মাঝের আইট গ্রামে এ ঘটনা ঘটে৷  সাংবাদিক জহুরুল ইসলাম দৈনিক খুলনা টাইমস পত্রিকার কয়রা প্রতিনিধি  ও কয়রা রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্বে আছেন। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত সাংবাদিক জহুরুল ইসলাম থানা অভিযোগ করেছেন। ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, ক্ষতিগ্রস্ত সাংবাদিক অন্যান্য ব্যবসার পাশাপাশি বাড়ির সাথে ২০ শতাংশ জমিতে গভীর করে পুকুর তৈরী করে (৫-৬) বছর বাণিজ্যিক ভাবে মাছ চাষ করে আসছে। খাদ্য দিয়ে  মাছ বড় করছে  কিছু দিনের মধ্যেই মাছগুলো বাজারে বিক্রির উপযোগী হয়ে উঠতো। তার সাথে স্থানীয় সাবেক ইউপি সদস্য রেজাউল করিমের বিরোধ ছিলো। কে বা কারা রাতের আধারে তার পুকুরে বিষ প্রয়োগ করেছে। তার পুকুরে থাকা বেশির ভাগ মাছ মারা গেছে। যারা এ কাজ করেছে তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা। ক্ষতিগ্রস্ত সাংবাদিক জহুরুল ইসলাম  জানান, গত ৩ মাস আগে তিনি বাড়ির পুকুরে বিভিন্ন জাতের ছোট (ধানি পোনা) ১০ কেজি ছাড়েন।এতো দিন প্রতিদিন নিদিষ্ট পরিমাণ খাদ্য দিয়ে এখন সবমিলিয়ে তার পুকুরে ৮  থেকে ১০ মণ মাছ ছিল। কিছুদিনের মধ্যে মাছগুলো বিক্রি করার কথা ছিল।বুধবার সকালে পুকুরে মাছের খাবার দিতে গেলে তিনি দেখেন, মাছগুলো ভেসে উঠছে। দুপুরের মধ্যে পুকুরের সব মাছ মরে ভেসে উঠে। এতে তার প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে। সাংবাদিক জহুরুল ইসলাম   অভিযোগ করেন, বেশ কিছুদিন ধরে প্রতিবেশী সাবেক ইউপি সদস্য ঢালী  রেজাউল করিমের সাথে বিরোধ চলছে। পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন আমার পরিবারের বিভিন্নভাবে ক্ষতি করার চেষ্টা চালায়। সরাসরি ক্ষয়ক্ষতি করতে না পেরে গত রাতে পুকুরে বিষ প্রয়োগ করে তারা। অভিযোগের বিষয়ে জানতে চাইলে ঢালী রেজাউল করিম  বলেন, 'আমি এই বিষয় কিছুই  জানিনা। আমাকে ফাসাতে শত্রুতা মুলক ভাবে মিথ্যা অপবাদ দিচ্ছে । আমরা করলাম নাকি তৃতীয় পক্ষ করলো, না সে আমােদর ফাঁসাতে নিজের পুকুরে নিজে বিষ দিছে , তদন্ত করে দেখেন।' এ ব্যাপারে কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান বলেন, , 'ঘটনা শুনে সেখানে পুলিশ পাঠিয়ে ছিলাম। ক্ষতিগ্রস্ত সাংবাদিক  লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন

​মান্দায় অনিয়মের অভিযোগে সড়ক থেকে সরিয়ে নেওয়া হচ্ছে নিম্নমানের ইটের খোয়া

ধনবাড়ীতে পুলিশের গাড়ির চাপায় মানসিক ভারসাম্যহীন নারী গুরুতর আহত

ঝিনাইদহে বাসর ঘরে তরুণীর ঝুলন্ত মরদেহ; পরিকল্পিত হত্যা দাবি করে স্বজনদের মানববন্ধনের প্রস্তুতি