ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

সাভার আলমনগরে দুই পক্ষ জমি দখলে মরিয়া অবশেষে গুলিবর্ষণ ও হাতবোমা বিস্ফোরণ


ইমাম হো‌সেন, ঢাকা photo ইমাম হো‌সেন, ঢাকা
প্রকাশিত: ২৩-৮-২০২৩ রাত ৯:৫৫

ঢাকা জেলার সাভারে স্থানীয়দের ধাওয়ার মূখে জমি দখলে ব্যর্থ হয়ে গুলিবর্ষণ ও হাতবোমা বিস্ফোরণ ঘটিয়ে আতংক সৃষ্টির অভিযোগ উঠেছে জমজম নূর বিল্ডাস নামের একটি আবাসন কোম্পানির বিরুদ্ধে। খবর পেয়ে সাভার মডেল থানার একাধিক টিম ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

বুধবার (২৩ আগষ্ট) সকালে সাভারের হেমায়েতপুরের আলমনগর এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ১০টার দিকে আলমনগর এলাকায় সরকারী খালের বড় একটি অংশসহ খাসজমি এবং এক হিন্দু পরিবারের পৈত্রিক জমিও দখলের জন্য সন্ত্রাসী বাহিনী নিয়ে অস্থায়ী সিমানা প্রাচীর নির্মান শুরু করে জমজম নূর বিল্ডার্স। এ সময় এলাকাবাসী দখলারদের বাধা দিলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

পরে জমজম নূর বিল্ডার্সের সন্ত্রাসী বাহিনী হাতবোমা বিস্ফোরণ ও কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে আতংক সৃষ্টি করে।

খবর পেয়ে সাভার মডেল থানার একাধিক টিম ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

স্থানীয় বাসিন্দা সুজন চন্দ্র দাস বলেন, তাদের পৈত্রিক প্রায় ৬৩ শতাংশ জমি জমজম নূর বিল্ডার্স দখলে নেয়ার জন্য বালু ফেলে ভরাট করেছে। বাধা দিলে নানা ধরনে হুমকি দিচ্ছে। রেকর্ডিও জমির মালিক হওয়া সত্ত্বেও জোরপূর্বক দখলের চেষ্টা করছে। এবিষয়ে তিনি সাভার মডেল থানায় লিখিত অভিযোগও দিয়েছেন।

সরেজমিনে দেখা যায়, খালের বড় একটি অংশসহ খাসজমি এবং এক হিন্দু পরিবারের পৈত্রিক জমিও ভরাট করে সেখানে ইতিমধ্যে দীর্ঘ একটি রাস্তা নির্মাণ ও বেশ কিছু প্লট তৈরি করেছে জমজম নূর বিল্ডার্স।

তবে জমজম নূর বিল্ডার্সের স্বত্বাধিকারী নূর মোহাম্মদ বলেন, এগুলো সব আমাদের জমি। আমাদের জমিতে আমরা সীমানা প্রাচীর দিচ্ছি। সন্ত্রাসী নিয়ে গুলিবর্ষন ও হাতবোমা বিস্ফোরনের বিষয়ে বলেন আমরা গুলি কিংবা হাতবোমা বিস্ফোরণ ঘটনাইনি।

এ বিষয়ে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, বোমা বিস্ফোরণ বা গুলি বর্ষনের কোন খবর পাওয়া যায়নি। তবে দুই গ্রুপের মধ্যে ধাওয়া- পাল্টা ধাওয়ার খবর পেয়ে সাভার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ

নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান

টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ

পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি

নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ

নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী

বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার