ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

ক্যালিফোর্নিয়ায় বারে বন্দুক হামলা, নিহত ৫


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৪-৮-২০২৩ দুপুর ১১:১২

যুক্তরাষ্ট্রের একটি বারে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬ জন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উত্তর আমেরিকার এই দেশটির ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের একটি বারে বন্দুক হামলায় হতাহতের এই ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টিতে একটি বাইকার বারে গুলিতে পাঁচজন নিহত হয়েছেন বলে বুধবার বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে সিবিএস লস অ্যাঞ্জেলেস জানিয়েছে। এতে বলা হয়েছে, একজন অবসরপ্রাপ্ত আইন প্রয়োগকারী কর্মকর্তা বারে গুলি চালানোর পর প্রাণহানির ওই ঘটনা ঘটে এবং আরও ছয়জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আগে টুইটার নামে পরিচিত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে অরেঞ্জ কাউন্টি শেরিফ বলেছে, গুলিবর্ষণের পর সেখানে একাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে।

শেরিফের অফিস অবশ্য এই ঘটনায় বিস্তারিত আর কোনও তথ্য জানায়নি এবং মন্তব্যের জন্য রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে সাড়া পাওয়া যায়নি।

সিবিএস-এর রিপোর্টে বলা হয়েছে, ট্র্যাবুকো ক্যানিয়নের কুকস কর্নার নামক একটি বাইকার বারে গুলি চালানোর এই ঘটনা ঘটে এবং সেখানে এখন আইন প্রয়োগকারী বাহিনীর বিশাল উপস্থিতি রয়েছে।

সূত্রের বরাত দিয়ে প্রকাশিত কেসিএএল নিউজের প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে সিবিএস বলছে, হামলাকারীকেও গুলি করা হয়েছে, তবে তার অবস্থা জানা যায়নি।

ক্যালিফোর্নিয়ার গভর্নরের কার্যালয় জানিয়েছে, তারা অরেঞ্জ কাউন্টিতে গুলিবর্ষণের ঘটনা পর্যবেক্ষণ করছে।

এমএসএম / এমএসএম

ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত

ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি

দশদিন আগে ঢাকায় আসেন অজিত দোভাল, নভেম্বরে প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনা

পাকিস্তানে পুলিশ চেকপোস্টে বোমা হামলা, শিশু-নারীসহ ১১ জন নিহত

টানা বর্ষণ : বন্যা দুর্যোগ ঘোষণা করলো ব্যাংকক

ইরানের নতুন শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্প, ফের অভিযানের পরিকল্পনা

হুথিদের আরও বেশ কয়েকটি ঘাঁটির দখল নিলো ইয়েমেনি সেনাবাহিনী

ইরান শান্তি চায়, কিন্তু যুক্তরাষ্ট্রের প্রতি ‘অবিশ্বাস’ এখনও রয়েছে

কঙ্গোতে বিমান বিধ্বস্ত হয়ে ২ জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাসহ ১৪ জন নিহত : ভিডিও

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় সৌদি

চুক্তি করে সাতদিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক ও পাকিস্তানের সেনাপ্রধানের জরুরি বৈঠক