বাংলাদেশের সঙ্গে সহযোগিতা আরও বাড়াতে চায় চীন:ব্রিকস শীর্ষ সম্মেলনে প্রেসিডেন্ট সি
২৪ শে আগস্ট চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বলেছেন, তাঁর দেশ বাংলাদেশের সঙ্গে কৌশলগত অভিন্ন উন্নয়ন বেগবান করতে, বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা গভীরতর করতে, দ্বিপাক্ষিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্পর্ক নতুন পর্যায়ে উন্নীত করতে এবং দু’দেশের জনগণের জন্য আরও বেশি কল্যাণ নিশ্চিত করতে ইচ্ছুক।
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ব্রিকস শীর্ষ সম্মেলন চলাকালে বুধবার বিকেলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এক বৈঠকে একথা বলেন তিনি।
প্রেসিডেন্ট সি বলেন, বর্তমানে চীন ও বাংলাদেশ - দুই দেশই নিজেদের উন্নয়ন ও পুনর্জাগরণের গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে।
তিনি জোর দিয়ে বলেন, চীন ও বাংলাদেশ পারস্পরিক স্বার্থে একে অপরকে সমর্থন দিতে, দু’পক্ষের কৌশলগত যোগাযোগ জোরদার করতে এবং বিভিন্ন বিভাগ ও বিভিন্ন পর্যায়ে বিনিময় ঘনিষ্ঠতর করতে চায়।
চীনা প্রেসিডেন্ট বলেন, এছাড়া উচ্চমানের ‘এক অঞ্চল এক পথ’ নির্মাণ শক্তিশালী করতে দু’দেশের অর্থনীতিকে একে অপরের পরিপুরক হতে হবে এবং অবকাঠামো, তথ্যপ্রযুক্তি, নতুন জ্বালানি ও কৃষিসহ বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা জোরালো করতে হবে।
নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে (এনডিবি) যোগ দেওয়ার জন্য তিনি বাংলাদেশকে অভিনন্দন জানান।
শেখ হাসিনা বলেন, ২০১৬ সালে বাংলাদেশে প্রেসিডেন্ট সি’র রাষ্ট্রীয় সফর ছিল দু’দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি মাইলফলক।
বাংলাদেশে কোভিড-১৯ মহামারী প্রতিরোধ এবং দেশটির অর্থনৈতিক ও জীবিকা উন্নয়নে মূল্যবান সহায়তা দেওয়ার তিনি চীনকে ধন্যবাদ জানান।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশ দৃঢ়ভাবে একচীন নীতি অনুসরণ করে এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে চীনের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করে।
তিনি বলেন, তাঁর দেশ চীনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক গভীরতর করতে এবং ব্রিক্সসহ বহুপাক্ষিক ব্যবস্থায় সহযোগিতা জোরদার করতে চায়।
বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, ব্রিকস উন্নয়নশীল দেশগুলোর জন্য নতুন উন্নয়নের সুযোগ বয়ে আনবে বলে তিনি বিশ্বাস করেন।
সূত্র: প্রেমা, চায়না মিডিয়া গ্রুপ।
এমএসএম / এমএসএম
ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি
কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত
ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি
দশদিন আগে ঢাকায় আসেন অজিত দোভাল, নভেম্বরে প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনা
পাকিস্তানে পুলিশ চেকপোস্টে বোমা হামলা, শিশু-নারীসহ ১১ জন নিহত
টানা বর্ষণ : বন্যা দুর্যোগ ঘোষণা করলো ব্যাংকক
ইরানের নতুন শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্প, ফের অভিযানের পরিকল্পনা
হুথিদের আরও বেশ কয়েকটি ঘাঁটির দখল নিলো ইয়েমেনি সেনাবাহিনী
ইরান শান্তি চায়, কিন্তু যুক্তরাষ্ট্রের প্রতি ‘অবিশ্বাস’ এখনও রয়েছে
কঙ্গোতে বিমান বিধ্বস্ত হয়ে ২ জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাসহ ১৪ জন নিহত : ভিডিও
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় সৌদি
চুক্তি করে সাতদিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের
সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক ও পাকিস্তানের সেনাপ্রধানের জরুরি বৈঠক
Link Copied