যমুনার ভাঙনরোধে বঙ্গবন্ধু সেতু-ভূঞাপুর সড়ক অবরোধ
টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনার ভাঙনে দিশেহারা হয়ে পড়েছে নদীপাড়ের মানুষ। ফলে বসতভিটা-ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়েছে শতশত পরিবার। নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে নানা স্থাপনাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান। এমন অবস্থায় ভাঙনরোধে জিও ব্যাগ ফেলাসহ স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে নদীপাড়ের মানুষ।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকাল ১১ টা থেকে দুপুর প্রায় ১ টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু পূর্ব-ভূঞাপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে উপজেলার নিকরাইল ইউনিয়নের মাটিকাটা মোড়ে দুই ঘণ্টাব্যাপি মানববন্ধন কর্মসূচি পালন করে উত্তর পাটিতাপাড়া ভাঙনের শিকার লোকজন।
এদিকে, মানববন্ধনের কারণে আঞ্চলিক মহাড়কের দেড় থেকে দুই কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার মো. বেলাল হোসেন ঘটনাস্থলে উপস্থিত হন। তার আশ^াসে বিক্ষুব্ধ ক্ষতিগ্রস্থ নদীপাড়ের মানুষ অবরোধ সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
মানববন্ধনে অংশ নেয়া বৃদ্ধা লাভলী বেগম বলেন, বর্ষাকালে আমাদের ঘরবাড়িসহ ফসলি জমি নদীতে বিলীন হয়ে যায়। ভাঙনের সময় অনেকেই ভাঙন দেখতে আসে আর আশ^াস দিয়ে যায়। তারা আমাদের খোঁজ খরবও রাখে না। তাই আমরা বসতবাড়ি রক্ষায় বাধ্য হয়ে নদী ভাঙনে সড়ক অবরোধে রাস্তায় নেমেছি।
ভাঙনের শিকার হাসেম মুন্সী ও রাজীব মিয়াসহ অনেকেই বলেন, বর্তমানে নিকরাইল ইউনিয়নের উত্তর পাটিতাপাড়ার আশ-পাশ এলাকায় ভাঙনরোধে জিওব্যাগ ফেলা হলেও আমাদের অংশে না ফেলায় ভাঙন অব্যাহত রয়েছে। এখন আমরা ত্রাণ সহায়তা বা কোনো আশ^াস চাই না। আমরা চাই স্থাঁয়ী বাঁধ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. বেলাল হোসেন বলেন, সড়ক অবরোধের খবর পেয়ে মাটিকাটা মোড়ে অবরোধস্থলে যাই এবং ভাঙন এলাকা সরেজমিনে পরিদর্শন করি। দ্রুত জিওব্যাগ ডাম্পিংয়ের আশ^াস দিলে ভাঙন কবলিতরা অবরোধ তুলে নেয়। দু’একদিনের মধ্যে জিওব্যাগ ডাম্পিং শুরু হবে।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি