ড্রাইভিং পেশার আড়ালে দীর্ঘদিন ধরে মাদকের কারবার অবশেষে গ্রেফতার
১৭৩ বোতল ফেনসিডিল নিয়ে সিএনজি অটোরিকশায় পরিবহনকালে দুই চালক মো.আহাম্মদ উল্লাহ প্রকাশ নাইম ও মো. নুর উদ্দিনসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-৭।নগরের চান্দগাঁও আবাসিক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত দুইটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়,ড্রাইভিং পেশার আড়ালে দীর্ঘদিন ধরে মাদকের কারবার করছে তারা।ফেনী, কুমিল্লা এবং চট্টগ্রাম সহ বিভিন্ন জেলার সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিল
ও গাঁজা স্বল্প দামে সংগ্রহ করে পরবর্তীতে মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের কাছে অধিক মূল্যে বিক্রয় করে আসছে তারা।
এছাড়া নগরের পৃথক এলাকায় অভিযান চালিয়ে ৫৪ কেজি গাঁজাসহ ১ জন আন্তজেলা মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃতরা হলেন- সিএনজি অটোরিকশা চালক মো.আহাম্মদ উল্লাহ প্রকাশ নাইম (৩০) ও মো. নুর উদ্দিন (৩২), মো. এসকান্দার (২৮) ও ময়না (৩৫)।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক তাপস কর্মকার দৈনিক সকালের সময় কে বলেন,
মাদক ব্যবসায়ীরা ফেনীর সীমান্তবর্তী এলাকা
থেকে ফেনসিডিল সংগ্রহ করে দুইটি সিএনজি অটোরিকশাযোগে নগরের চান্দগাঁও আবাসিক এলাকায় প্রবেশ করার গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৩ আগস্ট) রাত ৯টার দিকে চান্দগাঁও আবাসিক সি-ব্লক রোডে চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি করা হয়। এ সময় দুইটি সিএনজি অটোরিকশা এক সঙ্গে আসতে দেখে সন্দেহজনক হলে থামানোর সংকেত দিলে তারা দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় সিএনজি অটোরিকশা দুটির চালক আহাম্মদ উল্লাহ ও নুর উদ্দিন এবং এসকান্দারকে গ্রেফতার করা হয়। অটোরিকশা দুটির পিছনে সিটের নিচে থেকে দুইটি প্লাস্টিকের বস্তার ভিতর থেকে ১৭৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি অটোরিকশা দুটি জব্দ করা হয়।
তিনি আরও বলেন, চকবাজার থানার পূর্ব ষোলশহরে একটি টাওয়ারের পাশে গলিতে গাঁজা বিক্রয়ের জন্য অবস্থান করার তথ্যের ভিত্তিতে বুধবার দিবাগত রাত সোয়া একটার দিকে অভিযান চালিয়ে এ-পি নাজমা টাওয়ার থেকে ময়না নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। ময়নার হেফাজতে থাকা তিনটি প্লাস্টিকের বস্তার ভিতর থেকে ৫৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় তাদের হস্তান্তর করা হয়েছে।
এমএসএম / এমএসএম
ভারতের চোরাই মালসহ গ্রেফতার -১
ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল
কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত
বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ
গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু
টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে
ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা
উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত
জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার
পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রবাসীসহ নিহত ২
Link Copied