ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

বঙ্গবন্ধুর সমাধিতে বাউবির শ্রদ্ধাঞ্জলি ও ক্যালেন্ডার ইভেন্ট পালন


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ২৪-৮-২০২৩ বিকাল ৫:১০
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের “ক্যালেন্ডার ইভেন্ট” অনুসারে বৃহস্পতিবার (২৪ আগস্ট) টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে বাউবি’র মাননীয় উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতারের নেতৃত্বে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. নাসিম বানু, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন, ট্রেজারার অধ্যাপক মোস্তফা আজাদ কামাল, রেজিস্ট্রার ড. মহা: শফিকুল আলম, সকল স্কুলের ডিন, পরিচালক, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীসহ বাউবি পরিবারের পাঁচ শতাধিক সদস্য পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।
 
এরপর, ১৯৭৫ এর ১৫ আগস্টে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহিদ সকল সদস্যের রুহের মাগফিরাত ও  প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে শোক-বইয়ে বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে স্বাক্ষর করেন বাউবি উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার। 
 
এছাড়াও বাউবি শিক্ষক সমিতি, বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী শিক্ষক ফোরাম, ডিরেক্টরস কাউন্সিল এবং বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী কর্মকর্তা পরিষদ জাতির পিতার সমাধি সৌধে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।
 
উল্লেখ্য, মাননীয় উপাচার্য গত বছর ২৪ আগস্ট টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন শেষে ঘোষণা দেন- “বাউবি প্রতিবছর এই দিনে জাতির পিতার সমাধি সৌধে বাউবি শ্রদ্ধা নিবেদন করবে।” তিনি ২৪ আগস্টকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের “ক্যালেন্ডার ইভেন্ট” হিসেবে ঘোষণা দিয়ে পরিদর্শন বইয়ে লিপিবদ্ধ করেন।

এমএসএম / এমএসএম

সিলেটের ১১ নম্বর ওয়ার্ডে মির্জা সম্রাটের উদ্যোগে মশা নিধন অভিযান

হাতিয়ায় ১৫ হাজার কেজি শুল্ক ফাঁকি দিয়ে আনা লাল চিনি জব্দ।

ধুনটে ছুরিকাঘাতে গুরুতর আহত তুলসী রায়, আইসিইউতে ভর্তি

শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ সভা ও অবসর জনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত ।

বন্দরে মাকসুদা হত্যার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার: মূল হোতা সামাউনকে খুঁজছে পুলিশ

চৌগাছায় বেড়গোবিন্দপুর বাওড় নিয়ে নোংরা রাজনীতির অভিযোগ: সংবাদ সম্মেলন

আদমদীঘির চাঁপাপুর ইউনিয়ন বিএনপির পূজামন্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান বিতরণ

কুড়িগ্রামে সদর হাসপাতালে ৪ মাস বেতনহীন ৪৭ কর্মচারী, নতুন নিয়োগে টাকা দাবির অভিযোগ মানববন্ধন

ধামইরহাটে ১৪ বিজিবি কর্তৃক ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডলসহ ১ কারবারি আটক

নেত্রকোণার মদনে নবযোগদানকৃত নির্বাহী কর্মকর্তার সঙ্গে পরিচিতি সভা অনুষ্ঠিত

কৃষিজমির মাটি কাটায় ৩ লাখ টাকা জরিমানা

আদমদীঘিতে ২ মাদক কারবারির জেল-জরিমানা

ধামইরহাটে এম.পি এনামুল হক কর্তৃক দূর্গাপুজা উপলক্ষে ১৫০ পরিবারে নতুন শাড়ী বিতরণ