মদনে দুই গ্রামের সংঘর্ষ নিয়ন্ত্রণ করল পুলিশ
নেত্রকোনার মদন উপজেলায় ২৪ আগস্ট রোজ বৃহস্পতিবার দুপুরে নায়েকপুর ইউনিয়নের নোয়াগাঁও এবং আলমশ্রি দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষের মুখোমুখি পর্যায়ে গেলে, কঠোর অবস্থান নিয়ে নিয়ন্ত্রনে আনেন মদন থানা পুলিশ।স্থানীয় এলাকাবাসীর সূত্রে জানা যায়, গত ২৩ আগস্ট রোজ বুধবার বিকাল পাঁচটার দিকে আলমশ্রি গ্রামের মৃত হাসিম পাঠানের ছেলে অটো রিকশা ড্রাইভার আজিম উদ্দিন (১৮)কে নোয়াগাঁও গ্রামের সামনে কয়েকজন মিলে তাকে মারধর করে গুরুতর আহত করে ।পরে স্বজনেরা তাকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এ ঘটনার জের ধরে দুপুরে নায়েকপুর সিংহের বাজারে আলমশ্রি ও নোয়াগাঁও দুই গ্রামবাসী দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হওয়ার জন্য মুখোমুখি পর্যায়ে গেলে মদন থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কুঠোর অবস্থান নিয়ে দুই গ্রামবাসীকে নিয়ন্ত্রণে আনেন।এ ঘটনা আলমশ্রী গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল গনি মিয়া জানান, আমার মেয়ের নাতি (এতিম) পিতৃহীন আজিম উদ্দিন কে নোয়াগাঁও গ্রামের সামনে কয়েকটি ছেলে মারধর করে গুরুতর আহত করে, যা আমরা নোয়াগাঁও গ্রামের কাছে বিচার চেয়েও বিচার পাইনি।
এ ব্যাপারে নায়েকপুর ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান মুসলিম উদ্দিন ভূঁইয়া তিনি জানান, গত ১৯ আগস্ট তারিখে জনতা বাজারে আলমশ্রী গ্রামের কয়েকজন মিলে নোয়াগাঁও গ্রামের দিগন্ত (১৭)এবং জয় (১৮) নামে দুই স্কুল ছাত্রকে মারধর করে, বিষয়টা মীমাংসার জন্য তিন দিনের সময় দেওয়া হয়েছিল আলমশ্রী গ্রামবাসীকে ।
এ নিয়েই দুই গ্রামের লোকজনের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়, পরবর্তীতে পুলিশ এসে নিয়ন্ত্রণ করে।
এ ব্যাপারে মদন থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ তাওহীদুর রহমান তিনি বলেন, সংঘর্ষের সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে, এখন পরিস্থিতি স্বাভাবিক।
এমএসএম / এমএসএম
দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান