ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদত বার্ষিকী উপলক্ষে ভূঞাপুরে আ’লীগের আলোচনা সভা


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ২৫-৮-২০২৩ বিকাল ৫:১৬

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে টাঙ্গাইলের ভূঞাপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুর ২ টায় উপজেলার নিকরাইল ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদকারী বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ। তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ভূঞাপুর পৌরসভা মেয়র।

আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড এবং সাফল্য তুলে ধরে অনুষ্ঠানের প্রধান অতিথি ও আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা মেয়র মাসুদুল হক মাসুদ বলেন, গত ১৪ বছরে আওয়ামী লীগ সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ব্যাপক উন্নয়ন করেছেন। বড় বড় মেগা প্রকল্পের কাজ বাস্তবায়ন করেছে। জনগণের জন্য শেখ হাসিনা নিরলস কাজ করে যাচ্ছে। সরকারের উন্নয়ন জনগণের মাঝে তুলে ধরাসহ প্রচার করতে হবে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার পাশে থেকে নৌকায় ভোট দিতে হবে।

আলোচনাসভা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাহিনুল ইসলাম তরফদার বাদল, নিকরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. মাসুদুল হক মাসুদ, অর্জুনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আইয়ুব আলী মোল্ল্যা, গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম (আমিন), নিকরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি জুরান মন্ডল, আব্দুল মালেক তালুকদারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত