ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালি করতে হবে -রমেশ চন্দ্র সেন
বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন বলেছেন, জাতীয় নির্বাচন দোরগোড়ায়। এখন আমাদের সব ভেদাভেদ ভুলে যেতে হবে। ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালি করতে হবে। আওয়ামী লীগকে বিজয়ী করে উন্নয়ন অব্যাহত রাখতে হবে। তিনি বুধবার সদস্য নবায়ন, সদস্য সংগ্রহ ও আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন বলেন, আগামী নির্বাচন বানচাল করার জন্য দেশে গভীর ষড়যন্ত্র করছে ঐ বিএনপি-জামায়াত চক্র। তাদের ষড়যন্ত্র রুখে দিতে আওয়ামী লীগের সকল স্তরের নেতাকর্মীকে এককাতারে থাকতে হবে। যাতে তারা কোনভাবেই যেন মাথাচাড়া দিতে না পারে। আমি বিশ্বাস করি দেশের জনগণ সব ষড়যন্ত্রকে মোকাবিলা করে আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনবে। তিনিই হবেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী।
রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে বর্ধিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট অরুণাংশু দত্ত টিটো, সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার, জেলা কৃষক লীগের সভাপতি পবারুল ইসলাম প্রমুখ। বর্ধিত সভায় রায়পুর ইউনিয়ন আওয়ামী নয়টি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ