সোনারগাঁয়ে ডিবি পরিচয়ে ডাকাতি দেশীয় অস্ত্রসহ আটক-৬
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গত বৃহ¯পতিবার রাতে এসিয়ান হাইওয়ে সড়কের পাকুন্দা সেতুর সামনে থেকে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির সঙ্গে জড়িত থাকার অপরাধে শামীম হোসেন, আরিফুল ইসলাম, নাহিদুল ইসলাম, মিলন, রায়হান সরকার মামুন ও নয়ন মিয়া নামে ডাকাত দলের ছয় সদস্যকে দেশীয় বিভিন্ন অস্ত্র ও পুলিশের সরঞ্জামাদিসহ আটক করেছে সোনারগাঁ থানা পুলিশ। এ সময় ডাকাতদের কাছ থেকে ৯০ হাজার টাকা, ৪ টি মোবাইল ফোন উদ্ধার ও ডাকাতি কাজে ব্যবহৃত একটি সাদা রংয়ের মাইক্রোবাস জব্দ করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার চাই-লাউ মারমা।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, গত বৃহ¯পতিবার রাত সাড়ে ১০ টার সময় কাপড় ব্যবসায়ী মৃণাল কান্তি রায় নগদ টাকা নিয়ে গুলিস্থান থেকে বাড়ি ফেরার সময় ডিবি পরিচয়ে ৬ সদস্যের একটি ডাকাত দল তাকে বাস থেকে নামিয়ে একটি সাদা রংয়ের মাইক্রোবাসে তুলে হাত-পা বেধে ফেলে। এসময় তার সঙ্গে থাকা ৯০ হাজার টাকাসহ মোবাইল ফোন কেড়ে নেয়। পরে গাড়িটি এসিয়ান হাইওয়ে সড়কের পাকুন্দা সেতুর সামনে পৌছালে পুলিশের তল্লাশিতে পড়ে। এসময়ও কর্তব্যরত পুলিশ সদস্যরা ডাকাতদের আটক করেন। তিনি আরও জানান, আটককৃত ডাকাতদের সবার বিরুদ্ধে একাধিক ডাকাতি ও ছিনতাইয়ের মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়ক, এশিয়ান হাইওয়ে, ৩০০ ফিট সড়কে ডিবি পুলিশ ও র্যাব পরিচয় দিয়ে ডাকাতি করে আসছিল।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার