রামগঞ্জে জনপ্রতিনিধির বিরুদ্ধে কাবিখা প্রকল্পের টাকা আত্মসাৎ করার অভিযোগ
লক্ষীপুরের রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়ন পরিষদের ১-২-৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার পারভিন আক্তারের বিরুদ্ধে লামচর চৌধুরী বাড়ি থেকে সিংগের বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কারের নামে ১১টন কাবিখা প্রকল্পের চাল আত্মসাৎ করার অভিযোগ পাওয়া গেছে। সৃষ্ট ঘটনায় এলাকাবাসীর মাঝে চাপা ক্ষোভ উত্তেজনা সৃষ্টি হয়েছে।
সুত্রে জানায়,উপজেলার ৬নং লামচর ইউনিয়নের লামচর গ্রামের চৌধুরী বাড়ি থেকে সিংগের বাড়ি পর্যন্ত মাটির রাস্তা সংস্কার করতে ২০২২-২৩ অর্থবছরের স্থানীয এমপি ১১টন কাবিখা চাল বরাদ্ধ দেয়। ইউপির সংরক্ষিত মহিলা মেম্বার পারবিন আক্তারকে সভাপতি ও ২নং কাশিমনগর ওয়ার্ডের আব্দুলকে সেক্রেটারি করে প্রকল্প জমা দিয়ে কোন কাজ না করেই টাকা আত্মসাৎ করে। ১৮এপ্রিল-২০২৩ পিআইও অফিস থেকে সরেজমিনে তদন্ত করে কাজ না করায় প্রকল্পের সভাপতি পারবিন মেম্বারকে শোকজ করে। কিন্তু মেম্বার কোন জবাব না দিয়ে কাজ করবে বলে সমক্ষেপন করতে থাকে।স্থানীয় লোকজন সাংবাদিকদের জানান, পিআইও অফিস থেকে ইঞ্জিনিয়ার আসার পরে জানতে পারি এখানে ১১টন চাল বরাদ্ধ হয়েছে। এব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত মেম্বার বলেন, লামচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের ভূইয়া আমাকে ফোন দিয়ে বলে অফিসে যাইতে গিয়ে দেখি প্রকল্পের
সেক্রেটারী আব্দুল ও সেখানে আছে। উনার কথামতে আমি পিআইও অফিসে অনেক গুলো কাগজে সই স্বাক্ষর করেছি। কি কাগজে স্বাক্ষর নিয়েছে জানি না,একজনের স্বাক্ষর দিলে যে অন্যজন টাকা উঠাইতে পারে আমি জানতাম না। মহিলা মেম্বারের স্বামী সাইফুল ইসলাম বলেন, আমার স্ত্রী সহজ-সরল হওয়ার প্রথমবার মেম্বার হইছে তাই এইসব বিষয় বুঝে না,তাই উনাদের কথাতে সই স্বাক্ষর দিয়ে দিছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজ উল্যাহ জিসান বলেন,বৃষ্টি কারনে কাজ করাইতে কিছুটা বিলম্ব হইছে এক সপ্তাহের মধ্যে প্রকল্পের কাজ করা হবে। পিআইও অফিসে অফিস সহায়ক জসিম উদ্দিন বলেন আমাদের অফিস বিষয়টি অবগত আছে,অফিস থেকে প্রকল্পের সভাপতি কে নোটিশ দেয়া হইছে,আত্মসাৎ এর টাকা রিটার্ন দেওয়ার জন্য।
এমএসএম / এমএসএম
জুড়ীতে ব্রাকের উদ্যোগে স্বপ্নসারথী কিশোরীদের মাঝে হাঁস-মুরগি বিতরণ
চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত: র্যালি ও আলোচনা সভায় মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়
জয়পুরহাটে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত
দর্শনায় উপড়ে পড়ল শতবর্ষী বটগাছ, ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক
রৌমারীতে ইমারত নির্মান শ্রমিক ইউনিয়রে সদস্যদের নিয়ে বকুল হোসেনের নির্বাচনিয় উঠন বৈঠক
সাভারে ছাত্রদল নেতা কতৃক সনাতন ধর্মাবলম্বী কিশোরকে অপহরণ করে পৈশাচিক নির্যাতন
চরজব্বর ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
মেহেরপুরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে র্যালি ও আলোচনা সভা
বাকেরগঞ্জে ছাত্র-ছাত্রীদের মিড-ডে মিলের খাবারসহ প্রধান শিক্ষিকা ধরা, ব্যাগে মিলল ২৪ ডিম ও ২২পিস রুটি
তিস্তার গ্রাসে বসতভিটা ,দিশেহারা নদীপাড়ের মানুষ
শেরপুরের শ্রীবরদী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা: ৯ বাংলাদেশি আটক
ঢাকায় সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে কালিয়ায় মানববন্ধন, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
নিরালা কোঅপারেটিভ হাউজিং সোসাইটির স্বঘোষিত সভাপতির বিরুদ্ধে কোর্টের আদেশ অমান্য করার অভিযোগ
Link Copied