বিএনপি -জামায়াত দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে : প্রতিমন্ত্রী নসরুল হামিদ
শুক্রবার (২৫ আগস্ট) বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জে চুনকুটিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের আয়োজনে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন বিএনপি- জামায়াত আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশকে অস্হিতিশীল করার চেষ্টা করছে বলে মন্তব্য করেন,
নসরুল হামিদ আরো বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন করে মাত্র সাড়ে ৩ বছরের ক্ষমতার ভিতর মাত্র ১১ মাসের ভিতর দেশের সকল ধর্ম,বর্ণের মানুষের কথা বিবেচনা করে গনতন্ত্র,ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্র এই সব বিষয়গুলো মাথায় একটি সংবিধান রচনা করেন, যেটা বিশ্বে সমাদৃত। এছাড়া তিনি বলেন যে,আওয়ামী লীগের সময়ে নয়, সাজানো নির্বাচন হয়েছে জিয়াউর রহমানের আমলেই। যারা হত্যা ও ভোট চুরির রাজনীতি করেছে তারাই আজ গণতন্ত্রের কথা বলছে। তারা দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ছিল দেশের সাধারণ মানুষ শান্তি-সুখে বসবাস করবে। একটি দীর্ঘ সময় ক্ষমতায় থেকে সেই শান্তি বিনষ্ট করছেন বিএনপি-জামায়াত সমর্থকরা।
দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি ও কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম মামুন।
এসময় আরও বক্তব্য রাখেন ঢাকা জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান, ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. মুজিবর রহমান, ঢাকা জেলা আওয়ামী লীগ ও শুভাঢ্যা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ইকবাল হোসেন, ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জিনজিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাকুর হোসেন সাকু, ঢাকা জেলা আওয়ামী লীগ কোষাধ্যক্ষ হাজী জসিম মাহমুদসহ স্হানীয় নেতাকর্মী ও সাংবাদিকবৃন্দ।
এমএসএম / এমএসএম
ইউপি প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদকে ঘিরে অপপ্রচারের অভিযোগ
সোনারগাঁও এর সাবেক ইউএনও ফারজানার শ্রেষ্ঠত্ব অর্জনে প্রধানমন্ত্রীর সম্মাননা গ্রহন।
বৃষ্টি আসলেই আতঙ্ক" শিরোনামের সেই মনোয়ারার পাশে জিয়াউল ফেরদৌস রাইট
রাজশাহীতে ইউএনওপিএস ও বিবিএসের যৌথ প্রশিক্ষণ অনুষ্ঠিত
পাঙ্গাসিয়া ও জগন্নাথপুর হাওড়ে অভিযানে ১১০০ মিটার কারেন্ট জাল জব্দ
১৩ বছর পর ভালুকার দলিল লেখক মিন্টু হত্যা মামলার রায়
পুলিশ হেফাজত থেকে জব্দ জাল ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলা
হাটহাজারীতে বন্যায় মৎস্য ও কৃষিতে ব্যাপক ক্ষয়ক্ষতি
মান্দায় রাতের অন্ধকারে আবারও অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ
প্রেমের টানে ধর্মান্তরিত হলো অন্বেষা, মুসলিম যুবককে বিয়ে
পদ্মার তীব্র ভাঙনে দিশেহারা সদরপুরের মানুষ, নদীগর্ভে বিস্তীর্ণ জনপদ
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও মারধরের অভিযোগ