নাসিমা আক্তার
ব্যাংকের চাকরি ছেড়ে উদ্যোক্তা
ছোটবেলা থেকেই সুঁই সুতা দিয়ে বিভিন্ন ধরনের কাজ করতে পছন্দ করতেন। তাঁর আম্মা খুব সুন্দর সেলাই করতেন। সেই ভালোলাগা থেকেই আজকের এই উদ্যোক্তা জীবন। নাসিমা আক্তার সকালের সময়কে জানান, পড়াশোনা শেষ করে প্রথমে একটি মাল্টিন্যাশনাল কোম্পানি ও পরে একটি প্রাইভেট ব্যাংকে জয়েন করি। দীর্ঘ ১৯ বছর প্রাইভেট ব্যাংকে কাজ করেছি। ব্যাংকিং এর পাশাপাশি আমার উদ্যোক্তা হওয়ার স্বপ্নটা রয়েই যায়। তাই চাকরির পাশাপাশি উদ্যোক্তা জীবন শুরু করি, এবং এখানে নিজেকে গুছিয়ে চাকরিটা আমি ছেড়ে দেই।
নাসিমা আক্তারের প্রতিষ্ঠানের নাম কারনেশন এন্টারপ্রাইজ। কাস্টমাইজড দেশি শাড়ি যেমন মনিপুরী, জামদানি ও তাঁত শাড়িতে হাতের কাজ, ব্লক, বাটিকের মাধ্যমে ট্রেডিশনাল শাড়ি গুলিতে নতুনত্ব নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি। এছাড়াও কাস্টমাইজড দেশীয় শাড়ী, থ্রীপিস, ওয়ান পিস, ও বাচ্চাদের পোষাক, বেড কভার, বেড সীট , কুশন কভার, টেবিল ম্যাট, রানার ইত্যাদি নিয়ে কাজ করছে। প্রতিষ্ঠানটি আছে একটি শোরুম। নাসিমা বলেন, আমার ইচ্ছা আমার শোরুমের সংখ্যা বৃদ্ধি করা এবং আমার ব্র্যান্ড ‘কারনেশন’কে দেশে এবং দেশের বাহিরে সুনামের সাথে প্রতিষ্ঠিত করা। আমার প্রতিষ্ঠানের মোট আয়ের ১০ শতাংশ সমাজের সুবিধা বঞ্চিত মহিলা ও শিশুদের জন্য ব্যয় হয়। আমি আমার দেশকে এগিয়ে নিতে চাই এবং দেশের অর্থনীতিতে অবদান রাখতে চাই।
Sunny / Sunny
বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশে চাকরি
বাংলাদেশ হোন্ডার নিয়োগ
আড়ংয়ে সেলস অ্যাসোসিয়েট পদে চাকরি
ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ
সিটি ব্যাংক ৬ জেলায় নিয়োগ
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে স্নাতক পাসে নিয়োগ
মাভাবিপ্রবিতে শিক্ষক নিয়োগ
ইউনাইটেড ফাইন্যান্স অফিসার পদে নিয়োগ
বিকাশের নিয়োগ
প্রিমিয়ার ব্যাংকে নিয়োগ, ৪৫ বছরেও আবেদনের সুযোগ
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় নেবে ১৬ জন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৬ থেকে ২০ গ্রেডে চাকরি, পদ ১০০