জোহরা ইব্রাহিম ইভা
স্বপ্ন দেখতেন শিক্ষকতার এখন সফল উদ্যোক্তা
জোহরা ইব্রাহিম ইভা ছোটবেলা থেকে পেইন্টিং করতে পছন্দ করলেও স্বপ্ন দেখতেন শিক্ষকতা করার। সেভাবে নিজেকে তৈরিও করেছিলেন। সেজন্য বড় হয়ে টিউশনি করেছেন। বাংলায় অনার্স ও মাস্টার্স করেছেন ইভা। পড়াশোনার পাশাপাশি একটি এনজিওতে জব ও করতেন। এছাড়াও কয়েকটা কোচিং সেন্টার ও স্কুলে জব করেছেন। বর্তমানে তিনি একজন উদ্যোক্তা তারসাথে একজন গৃহিনীও। তাঁর প্রতিষ্ঠানের নাম ‘শখের বিলাস’। প্রতিষ্ঠা করেন ২০২০ সালের ১২ জুন। তাঁর প্রতিষ্ঠান হাতে আঁকা পণ্য ও হ্যান্ডি ক্রাফটেড আইটেম নিয়ে কাজ করে থাকে। যেমন শাড়ি, থ্রি পিছ, মূলত সব কিছুতে পেইন্টিং করে থাকেন ইভা। সাথে জুয়েলারি, জুট ব্যাগ, পেপার ক্লে গহনা সিগ্নেচার পণ্য ও পুতির ব্যাগ নিয়ে কাজ করেন। বর্তমানে প্রতিষ্ঠানটিতে ৫ জন কর্মী কাজ করছে। কিভাবে শুরু করলেন এ বিষয়ে দৈনিক সকালের সময়কে ইভা বলেন, বিয়ের পর সংসার, সন্তান সব মিলিয়ে চাকরি করার পরিবেশ টা আর হয়ে ওঠেনি। করনা কালিন সবাই যখন গৃহবন্দি। তখন আমি টুকটাক নিজের জন্য পেইন্টিং করতাম আর সোস্যাল মিডিয়ার পোস্ট করতাম। তখন পরিচিতরা অর্ডার করা শুরু করলো। ইচ্ছে ছিল পেজ খুলবো। কিন্তু কেন জানি হয়ে উঠেনি। পুরো কোভিডে বাবার যখন চাকরি চলে গেল তখন নিজেকে খুব অসহায় মনে হলো। কারন সেই সময়টা সবারই খারাপ সময় গিয়েছে। তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি নারী উদ্যেক্তা সংগঠনের অনুপ্রেরণা নিয়ে পেজ খুলি ও পেইন্টিং নিয়ে কাজ শুরু করি। ইভার জন্ম ঢাকায়, বেড়ে ওঠাও ঢাকতেই। পড়াশোনা করেছেন সাতারকুল স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি এবং এ কে এম রহমত উল্লাহ কলেজ থেকে এইচএসসি শেষ করেছেন। গ্রেজুয়েশন শেষ করেছেন তিতুমীর কলেজ থেকে। ইভার এক মেয়ে খন্দকার মনিভা বয়স ২২ মাস। বর্তমানে ঢাকার খিলখেত থেকে ঘরে বসেই অনলাইন ব্যবসা পরিচালনা করছেন। খুব শ্রীঘ্রই অফলাইনে একটি শো রুম দিবে ইভা এমনটাই স্বপ্ন দেখছেন।
Sunny / Sunny
বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশে চাকরি
বাংলাদেশ হোন্ডার নিয়োগ
আড়ংয়ে সেলস অ্যাসোসিয়েট পদে চাকরি
ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ
সিটি ব্যাংক ৬ জেলায় নিয়োগ
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে স্নাতক পাসে নিয়োগ
মাভাবিপ্রবিতে শিক্ষক নিয়োগ
ইউনাইটেড ফাইন্যান্স অফিসার পদে নিয়োগ
বিকাশের নিয়োগ
প্রিমিয়ার ব্যাংকে নিয়োগ, ৪৫ বছরেও আবেদনের সুযোগ
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় নেবে ১৬ জন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৬ থেকে ২০ গ্রেডে চাকরি, পদ ১০০