ঢাকা বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

পাটগ্রামে শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী পালিত


মোকছেদুল ইসলাম, পাটগ্রাম photo মোকছেদুল ইসলাম, পাটগ্রাম
প্রকাশিত: ৫-৮-২০২১ রাত ৯:৩৪
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী পাটগ্রামে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠন স্বাস্থ্যবিধি মেনে কর্মসূচি পালন করে।
 
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বৃহস্পতিবার (৫ আগেস্ট) সকালে শহীদ আফজাল মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শহীদ ক্যাপ্টেন শেখ কামালের অস্থায়ী প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন উপজেলার আওয়ামী লীগের সদস্যরা।
 
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি পূর্ণ চন্দ্র‍ রায়, উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন বাবুল, ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন লিপু, উপজেলা প্রকৌশলী মাহবুব উল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল গাফ্ফার, পিআইও উত্তম কুমার নন্দী, খোরশেদ রেজা প্রমুখ।

এমএসএম / জামান

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু