সিংড়ায় বাড়ি থেকে অটো ভ্যান চুরি
নাটোরের সিংড়ায় বাড়ি থেকে ১ টি অটো ভ্যান চুরির ঘটনা ঘটেছে। সোমবার রাতে উপজেলার সুকাশ ইউনিয়নের জয়কুড়ি গ্রামে এ ঘটনা ঘটে। এ বিষয়ে ভুক্তভোগী জামিল হোসেন সিংড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। সে জয়কুড়ি গ্রামের আবু জাফরের পুত্র। ৫ দিনেও চুরি হওয়া অটো ভ্যান উদ্ধার হয়নি।
জানা যায়, গত ২১ আগষ্ট দিবাগত রাতে প্রতিদিনের ন্যায় বাড়ির বারান্দায় শিকল ও তালা লাগিয়ে অটোভ্যান চার্জ দিয়ে ঘুমিয়ে পড়ে। সকালে উঠে ভ্যান না পেয়ে চিৎকার দিতে থাকে। এ বিষয়ে পুলিশ প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি সবার।
স্থানীয়রা জানায়, জামিল হোসেন একজন দরিদ্র, দিনমজুর। সংসারের জীবিকা নির্বাহের জন্য একমাত্র অটোভ্যান তার সম্বল। কিন্তু অটোভ্যানটি চুরি হওয়ায় তার শেষ সম্বল আর নাই। আয়ের পথ বন্ধ হয়ে নিরুপায় হয়ে পড়েছে।
ইউপি সদস্য এরশাদ আলী বলেন, অটোভ্যান চালক জামিল অতি দরিদ্র। তার উপর পরিবারের সদস্যরা নির্ভর করে। তার ভ্যান চুরি হওয়ায় সে নি:স্ব হয়ে পড়লো।
সিংড়া ইন্সপেক্টর তদন্ত রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, থানায় লিখিত অভিযোগ করেছে, বিষয়টি তদন্ত সাপেক্ষ ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / এমএসএম
লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান