ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে ৩ দিন ব্যাপী সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ শুরু


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ২৬-৮-২০২৩ দুপুর ৩:৩২

 ঠাকুরগাঁওয়ে জেলার সাংবাদিকদের জন্য ৩ দিন ব্যাপী “সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ” শুরু হয়। শনিবার জেলা মুক্তিযেদ্ধা কমপ্লেক্স ভবনের সভা কক্ষে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ (পিআইবি)’র আয়োজনে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন প্রশিক্ষণের রিসোর্সপার্সন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডে, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, পিআইবি’র কনিষ্ঠ প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলম প্রমুখ। প্রশিক্ষণ কর্মশালায় জেলার মোট ৩৫জন সংবাদকর্মী অংশ নেন। উদ্বোধনী দিনে সংবাদের ধারনা, সংবাদ সূচনা (ত্বাত্তিক), (ব্যবহারিক), বিভিন্ন ধরনের রিপোর্টিং, রিপোর্ট লেখার কৌশল, সংবাদের সূত্র-উৎস ও সোর্সের সাথে সু-সর্ম্পকের ধারনা প্রদান করা হয়।

দ্বিতীয় দিন রোববার গণমাধ্যমে শব্দ ও ভাষার প্রয়োগ, ফিচার (ত্বাত্তিক/ব্যবহারিক), সাক্ষাতকার গ্রহনের কৌশল, সাংবাদিকতার নৈতিকতা ও নীতিমালা এবং তৃতীয় দিন সোমবার অনুসন্ধান রিপোর্টিং এর ধারণা, অপরাধমূলক অনুসন্ধানমূলক রিপোর্টিং, এ জাতীয় রিপোর্ট তৈরীতে প্রতিবন্ধকতা (কেইস ষ্টাডি) এবং সাক্ষাতকার গ্রহণের কৌশল, সাংবাদিকদের গুনাবলী, করনীয় ও বর্জনীয়, জেন্ডারস সংবেদনশীল প্রতিবেদন তৈরি, সাংবাদিকতার ইতিহাস ও একাল-সেকাল বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে। তৃতীয় দিনে রিসোর্সপার্সন থাকবেন বৈশাখী টেলিভিশনের পরিকল্পনা পরামর্শক ও নিউইয়র্ক টাইমের স্টিংগার জুলফিকার আলি মাণিক, পিআইবির পরিচালক (অ. ও প্র) শেখ মজলিশ ফুয়াদ। শেষদিনে অংশগ্রহনকারী সাংবাদিকদের মাঝে সনদপত্র বিতরণের মাধ্যমে প্রশিক্ষণের সমাপ্তি হবে।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত