ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে নিকরাইল আ’লীগের আলোচনা সভা


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ২৬-৮-২০২৩ বিকাল ৫:২১
টাঙ্গাইলের ভূঞাপুরে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ আগস্ট) দুপুর উপজেলার নিকরাইল ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের মনোনয়ন প্রত্যাশী এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ। 
 
অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থি টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের মনোনয়ন প্রত্যাশী এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ ব‌লেন, কার নেতৃ‌ত্বে গোপালপু‌রে আওয়ামী নেতা নিক্সনকে হত‌্যা ক‌রা হ‌য়ে‌ছে আপনারা সবাই জা‌নেন। পত্র-প‌ত্রিকায় নাম নাম এসে‌ছে। পূ‌র্বে নেশাদ্রব‌্য ইয়াবা ছিল না। এখন সেটা ছ‌ড়ি‌য়ে প‌ড়ে‌ছে কারা ক‌রে‌ছে সেটা আপনারাই জ‌া‌নেন। আপনারা আমা‌কে এম‌পি হি‌সে‌বে নির্বাচ‌ন করার জন‌্য ব‌লে‌ছেন। জনগ‌ণের জন‌্যই আমি এম‌পি প্রার্থী হ‌য়ে‌ছি। 
 
এছাড়া অনুষ্ঠা‌নে বক্তারা টাঙ্গাইল-২ আস‌নে আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে বীরমু‌ক্তি‌যোদ্ধা মাসুদুল হক মাসুদ‌কে নৌকার মনোনয়ন দেওয়া হ‌লে আসন‌টি‌তে বিপুল‌ভো‌টে জয়ী হ‌বে। মাসু‌দের মত সৎ নিষ্ঠাবান ত‌্যাগী নেতা এই আস‌নে যোগ‌্য প্রার্থী। 
 
আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সহসভাপ‌তি সরন দত্ত, এড‌ভো‌কেট সাখাওয়াত হো‌সেন খোকা, যুগ্ম সাধারণ সম্পাদক সাহিনুল ইসলাম তরফদার বাদল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নূর মিনি, জেলা প‌রিষ‌দের সদস‌্য খায়রুজ্জামান তালুকদার বাবলু, নিকরাইল ইউনিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান মাসুদুল হক মাসুদ, অর্জুনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আইয়ুব আলী মোল্ল্যা, গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইকরাম উদ্দিন তারা মৃধা, গো‌বিন্দাসীর সাবেক ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম (আমিন), অ‌লে‌ায়া ইউনিয়ন আওয়ামীলী‌গের সভাপ‌তি শ‌ফিকুল ইসলাম বাদল, নিকরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি জুরান মন্ডল, আওয়ামী লীগ নেতা আব্দুল মালেক তালুকদারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত