ছাত্রীকে বিয়ে করে সব হারালেন খন্দকার মুশতাক
ঢাকা মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করতে পারবে না দাতা সদস্য খন্দকার মুশতাক আহমেদ। ছাত্রীকে বিয়ে করার কারণে তার বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
রোববার (২৭ আগস্ট) চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিমের সাক্ষরিত লিখিত আদেশে এ নির্দেশনা দেওয়া হয়েছে। আদেশে বলা হয়েছে, স্কুলের সীমানায় ঢুকতে পারবেন না খন্দকার মুশতাক আহমেদ।
অ্যাটর্নি জেনারেল এম আমিন উদ্দিন জানিয়েছেন, খন্দকার মুশতাককে সব রকম গভর্নিং বডির মিটিং থেকে নিষিদ্ধ করা হয়েছে।
গত ১ আগস্ট ঢাকার (নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮) এর বিচারক বেগম মাফরোজা পারভীনের আদালতে মুশতাক আহমেদকে প্রধান আসামি করে মামলা দায়ের করা হয়।
এরপর গত ২১ আগস্ট আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম ধর্ষণ মামলায় রাজধানীর মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সদস্য খন্দকার মুশতাক আহমেদকে স্কুলের ত্রিসীমানায় যেতে নিষেধ করে এই আদেশ দেন।
উল্লেখ্য, ১৭ আগস্ট হাইকোর্ট ধর্ষণ মামলায় মুশতাককে ৬ সপ্তাহের আগাম জামিন দেন। সেই সাথে বিয়ে করা সেই ছাত্রী সিনথিয়াকে নিরাপদ হেফাজতে পাঠানোর নির্দেশ দেয় হাইকোর্ট।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
Link Copied